আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় গুলিবিদ্ধ ২১ জন

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় গুলিবিদ্ধ ২১ জন

এলএ বাংলা টাইমস

শুধু মে মাসেই নগরীতে খুনের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে


নিউইয়র্কে পৃথক পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২১ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন নিহত হয়েছেন। হঠাৎ করেই নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। লকডাউন থেকে বেরিয়ে আসার মুহূর্তে গ্রীষ্মের প্রথম সপ্তাহান্তেই এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। ১৯ জুন রাত থেকে ২০ জুন সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক এই গুলির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনাই পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে।


পুলিশ জানায়, ২০ জুন বেলা ১১টায় ইস্ট নিউইয়র্কের মিলফোর্ড স্ট্রিটে হাঁটছিলেন এক ব্যক্তি। আরেকজন বাড়ির সামনে গাড়ি ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ করে তাঁদের গুলি করে দুর্বৃত্তরা। দুজনের অবস্থা সংকটজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ঘটনার আধা মাইল দূরে সড়কপথে দাঁড়ানো একজন গুলির শব্দ শুনে টের পেয়ে দেখেন তাঁর নিজের শরীর থেকে রক্ত ঝরছে। ১৯ জুন বিকেলে ইস্ট নিউইয়র্কে ২৭ বছর বয়সী একজন তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া ওই দিন রাত সাড়ে তিনটার দিকে ব্রঙ্কসের ক্লিয়ারমন্ট পার্কের কাছে তিন নারীসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেন, সহিংসতা ও সংকট ব্যবস্থাপনায় বর্ধিত প্রয়াস নেওয়া হচ্ছে। সম্প্রতি নগরীর পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। সাদা পোশাকে পুলিশের টহল ও তল্লাশি থেকে এনওয়াইপিডিকে বাদ দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র সহিংসতা রোধে লোকবল নিয়োগ এবং কর্মসূচি পরিচালনার জন্য মেয়র ১০ মিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেন। জ্যামাইকা, কেনার্সি ও ক্রাউন হাইটসের মতো এলাকায় সহিংসতা বন্ধে প্রয়াস জোরদার করা হয়েছে।

শুধু মে মাসেই নগরীতে খুনের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস। এর মধ্যে সিটি কাউন্সিল পুলিশের বাজেট থেকে এক বিলিয়ন ডলার কমিয়ে আনার প্রস্তাব করেছে। অন্যান্য সামাজিক খাতে এ অর্থ ব্যয় করার প্রস্তাব করা হয়েছে। এরিক অ্যাডামস বলেন, এ অর্থ সামনের দিকে ব্যয় করলে সংকট সামাল দেওয়া সহজ হবে। অপরাধ সংঘটনের আগে নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের কথা তিনি বলে আসছেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত