আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মিশিগানে ট্রাম্পের নির্বাচনী সভা আটকে দিচ্ছে গভর্নর

মিশিগানে ট্রাম্পের নির্বাচনী সভা আটকে দিচ্ছে গভর্নর

এলএ বাংলা টাইমস


পুরো যুক্তরাষ্ট্র জুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। সারা বিশ্বে করোনায় এখনো পর্যন্ত সবচেয়ে বেশি লোক মারা গেছে যুক্তরাষ্ট্রে। কৃষ্ণাঙ্গদের আন্দোলনের পর এখন হটাৎ করে আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারণা যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবার ভয়াবহ হতে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এমন নির্বাচনী প্রচারণায় এবার বাধা হয়ে দাঁড়ালেন মিশিগান মেয়র। 


মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে মিশিগানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসভা করতে বাধা দেওয়ার চেষ্টা করা হবে। বিষয়টি নিয়ে তিনি খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন। ওকলাহামায় ট্রাম্প নির্বাচনী প্রচার সমাবেশ করার আগে মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর হুইটমার এই মন্তব্য করেন। তিনি বলেন, কীভাবে এখানে সম্ভাব্য সমাবেশটিতে বাধা দেওয়া হবে—এ ব্যাপারে এখনো তিনি নিশ্চিত নন। তবে এই মহামারির মধ্যে মাস্ক ছাড়া জড়ো হওয়া ঠিক নয়।

৫ জুন ইস্যু করা হুইটমারের এক নির্বাহী আদেশে মিশিগানে ঘরের ভেতর ৫০ জন এবং ঘরের বাইরে ২৫০ জনের বেশি মানুষ সমাবেশ করতে পারবে না। ১৮ জুন মিশিগানের গভর্নর রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ আগামী ১৬ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। গভর্নরের মুখপাত্র ইফনি ব্রাউন বলেন, গভর্নরের মন্তব্যে তাঁর নতুন কিছু যোগ করার নেই। সিডিসির নির্দেশিকা অনুযায়ী মহামারি চলাকালে কোনো অনুষ্ঠান বা সমাবেশের আকার রাষ্ট্র, স্থানীয়, আঞ্চলিক বা উপজাতি সুরক্ষা আইন এবং বিধিবিধানের ভিত্তিতে নির্ধারণ করা উচিত।

১৯৮৮ সালের পর ২০১৬ সালে মিশিগানে প্রথম রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ১০ হাজার ৭০৪ ভোটে পরাজিত করেছিলেন। মিশিগান অঙ্গরাজ্য সব সময়ই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। রিপাবলিকানরা মিশিগানে তাঁদের জয় ধরে রাখতে কাজ করে যাচ্ছেন। এদিকে হুইটমার করোনাভাইরাস প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন। ট্রাম্পের মুখপাত্র ক্রিস গুস্তাফসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিরাপদে মিশিগানে অনুষ্ঠান করার অপেক্ষায় আছেন। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত