আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ

যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ

এলএ বাংলা টাইমস


পুরো যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সংক্রমণ আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের এলাকাগুলোয় করোনা সংক্রমণ বৃদ্ধির হার লক্ষ করা যাচ্ছে। টানা কয়েক সপ্তাহ ধরে দিনে প্রায় ২০ হাজার মানুষের সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে এ সংখ্যা দিনে ৩০ হাজারে বেড়ে যাওয়ায় নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। দেশটিতে তিন মাসে করোনায় সংক্রমিত হয়ে ১ লাখ ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশ করোনার সংক্রমণ কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ভালো পদক্ষেপ নিয়েছে। ইতালি ও স্পেনের চেয়ে আমেরিকা করোনা পরিস্থিতি ব্যবস্থাপনায় পিছিয়ে আছে। ইউরোপের দেশগুলোয় এখনো সংক্রমণ হলেও দেশগুলো সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অল্পসংখ্যক মানুষ এখন ওই সব দেশে নতুন করে সংক্রমিত হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে ঘটছে তার উল্টো। ইউরোপিয়ান ইউনিয়নের করোনায় আক্রান্ত দেশগুলোয় এখন দিনে গড়ে তিন হাজারেরও কম মানুষ সংক্রমিত হচ্ছে। আর আমেরিকায় সংক্রমিত হচ্ছে তার ১০ গুণ বেশি। অথচ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোয় আমেরিকার চেয়ে ১০০ মিলিয়ন বেশি মানুষের বসবাস।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনাভাইরাস স্তিমিত হয়ে আসছে। সংক্রমিতের সংখ্যা দিনে ৩০ হাজার ছিল। মে মাসে দিনে তা ২৫ হাজারে নেমে এসেছে। আর গত সপ্তাহে দিনে ২০ হাজার সংক্রমিতের কথা তিনি উল্লেখ করে স্বস্তির কথা শুনিয়েছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস স্তিমিত হয়ে যাবে। ২০ জুন নির্বাচনী প্রচারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি করোনার টেস্টিং কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে পরদিন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী জো বাইডেন বেশি করে টেস্টিং করার আহ্বান জানান। সমালোচনা শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। পরে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কৌতুক করেই এ কথা বলেছিলেন।

করোনাভাইরাসে নাজুক হওয়া নিউইয়র্কের অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। তিন মাসের লকডাউনের পর ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমের রাজ্যগুলোয় সংক্রমণ বাড়ছে। অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, সাউথ ও নর্থ ক্যারোলাইনার মতো রাজ্যে সংক্রমণ বাড়ছে। এটাকে দ্বিতীয় দফা সংক্রমণ হিসেবেও দেখতে শুরু করছেন কেউ কেউ। সামাজিক ব্যবধান কড়াকড়িভাবে না মানার কারণে অনেক এলাকাতেই সংক্রমণের হার বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্যসেবীদের রীতিমতো উৎকণ্ঠায় পড়তে হচ্ছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত