আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট হলেন আলী রীয়াজ

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট হলেন আলী রীয়াজ

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রীয়াজ আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী ১ অক্টোবর আলী রীয়াজ এআইবিএসের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এআইবিএস গবেষণা করে। বাংলাদেশ নিয়ে যেসব বিশ্ববিদ্যালয় কাজ করে, তাদের একই ছাতার নিচে নিয়ে আসার কাজটি করে এআইবিএস। যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এআইবিএসের সদস্য। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব শিকাগো, কর্নেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টেক্সাস, জনস হপকিনস ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। 

এআইবিএসের সঙ্গে একযোগে কাজ করার জন্য বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারকে সই করেছে। এর মধ্যে অন্যতম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, আইইউবি, ইউল্যাব ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

অধ্যাপক আলী রীয়াজ ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে যোগ দেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রধান হিসেবে ১০ বছর (২০০৭-২০১৭) দায়িত্বে ছিলেন। ২০১৭ সালে ডিস্টিংগুইশড প্রফেসর হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। আলী রীয়াজ লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ‘ব্রডকাস্ট জার্নালিস্ট’ হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাবলিক পলিসি স্কলার হিসেবে ‘উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারস’–এ কাজ করেছেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত