আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

করোনা বেড়ে যাওয়ার নিউইয়র্কে রেস্টুরেন্টে বসে খাওয়ায় নিষেধাজ্ঞা

করোনা বেড়ে যাওয়ার নিউইয়র্কে রেস্টুরেন্টে বসে খাওয়ায় নিষেধাজ্ঞা

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্র জুড়ে আবার বেড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ। আর নতুন করে শুরু হওয়া এই সংক্রমণের কারণে নিউইয়র্কে রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়ার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ও নগরীর মেয়র বিল ডি ব্লাজিও এমন ঘোষণা দেন। যদিও বর্তমানে নিউইয়র্কে করোনায় সংক্রমিতের সংখ্যা অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় অনেক কম। তারপরও ১ জুলাই রাজ্যে রেস্টুরেন্টে বসে খাওয়ার সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে, অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা ইনডোর বার ও রেস্তোরাঁকে দায়ী করেছেন। পাশের রাজ্য নিউজার্সিও চলতি সপ্তাহের শুরুতে একই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

মেয়র বিল ডি ব্লাজিও বলেন, এখন অবহেলা করার সময় নয়। ইনডোরে যত সব সমস্যা বিদ্যমান। বিজ্ঞানও তা বারবার প্রমাণ করছে। তাই নিউইয়র্ক সিটির রেস্তোরাঁয় ইনডোর ডাইনিং চালু করা এই মুহূর্তে সম্ভব নয়। এক সপ্তাহ আগেও আশাবাদী ছিলাম যে আমরা ইনডোর ডাইনিং চালু করতে পারব। তবে দেশজুড়ে যে সংবাদ নিয়মিত পাচ্ছি, তা দিনদিন খারাপ থেকে বেশি খারাপ হচ্ছে।

নিউইয়র্ক নগরীর রেস্তোরাঁগুলোতে আউটডোর বা বাইরে থেকে সেবা দেওয়া ও ডেলিভারি সেবা ইতিমধ্যেই চালু হয়েছে। তবে ইনডোর বা রেস্তোরাঁর ভেতরে বসে খাওয়া চালু করতে রাজ্য সরকার এখনই রাজি নয়। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো কখন তা চালু হতে পারে, তার নির্দেশ এখনো দেননি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিউইয়র্ক নগরীতে ইনডোর ডাইনিং স্থগিত থাকবে যতক্ষণ না এই অবস্থার পরিবর্তন হয় এবং এটি মানুষের জন্য নিরাপদ হয়। তিনি বলেন, তৃতীয় ধাপে নিউইয়র্ক যে খোলার যে পরিকল্পনা ছিল, তাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

সম্প্রতি মিশিগানের পূর্ব ল্যান্সিংয়ে হার্পার’স বার থেকে সম্প্রতি শতাধিক মানুষ করোনায় সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। ফ্লোরিডা রাজ্যে আবার সবকিছু খোলার প্রথম দিকে একটি রেস্তোরাঁয় গিয়ে ১৬ বন্ধুর সবাই করোনায় সংক্রমিত হয়েছেন।

গভর্নর অ্যান্ড্রু কুমো ১ জুলাই সংবাদ সম্মেলনে বলেন, সরকার যতটুকু সম্ভব করোনা রোধে কাজ করে যাচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত হচ্ছে না। করোনা শেষ হয়ে যায়নি। এটি এখনো এই দেশ ও এই রাজ্যের যেকোনো জায়গায় ভয়ংকররূপে ফিরে আসতে পারে।


এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত