আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যাপক গুলাগুলি : নিহত ৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যাপক গুলাগুলি : নিহত ৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদ্বন্দ্বী কয়েকটি বাইকার গ্যাংয়ের গোলাগুলিতে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।
রোববার স্থানীয় সময় দুপুরের পর টেক্সাসের ওয়াকো শহরের ব্যস্ত বিপণি এলাকায় টুইন পিকস স্পের্টস বার অ্যান্ড গ্রিল নামের একটি রেস্তোরাঁর সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
মাইকেল লোগান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, অন্তত ৩০টি অস্ত্র থেকে কয়েকশ রাউন্ড গুলি ছোঁড়া হয়।
এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন, হাসপাতলে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার আকস্মিকতায় রেস্তোরাঁয় উপস্থিত হতবিহ্বল গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা খাবার রাখার একটি হিমঘরে আশ্রয় নেন। পরে পুলিশ এসে পাহারা দিয়ে তাদের সরিয়ে নেয়।  
ওয়াকো পুলিশের ধারণা, রেস্তোরাঁর পার্কিং স্পেসে বাইক রাখার জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বাইকারদের পাঁচটি দল এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।    
স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন জানান, মারামারি শুরু হয় ঘোষাঘুষি দিয়ে। এরপর চেইন, গদা, ছুরি এবং শেষপর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রুপগুলো রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দেয়।  
সার্জেন্ট সোয়ানটন জানান, গোলাগুলি শুরুর পর পুলিশ সেখানে অবস্থান নেয় এবং অস্ত্রসহ অন্তত তিনজনকে গ্রেফতার করা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত