আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউইয়র্কের অভিজাত হোটেলগুলো এখন গৃহহীনদের আশ্রয়স্থল

নিউইয়র্কের অভিজাত হোটেলগুলো এখন গৃহহীনদের আশ্রয়স্থল

এলএ বাংলা টাইমস


নিউইয়র্ক নগরীর নামী দামী আবাসিক হোটেলের অনেকগুলোই এখন গৃহহীনদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। করোনা মহামারি অনেক কিছুই বদলে দিয়েছে। এ মহামারির কারণে বড় বড় নগরীর অনেক অন্ধকার দিক এখন উন্মোচিত হতে শুরু করেছে। নিউইয়র্ক নগরীর কমপক্ষে ১৩৯টি আবাসিক হোটেলকে এখন গৃহহীনদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে হোটেলে প্রতি রাতের জন্য ৩০০ ডলার করে দিতে হতো, সেই হোটেলে এখন নগরীর সড়কপথে দিন-রাত কাটানো মানুষদের রাখা হয়েছে। আশপাশের বাসিন্দাদের এ নিয়ে কিছুই জানানো হয়নি। এতে অভিজাত হোটেলের পাশে বসবাসের জন্য সুখবোধ করা মানুষের জন্য বিষয়টি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যনহাটনের ওয়েস্ট ৫১ স্ট্রিটের জেফারসন হোটেল। পাশেই অভিজাত হেল'স কিচেন নামের অভিজাত সব অ্যাপার্টমেন্ট। হোটেলের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন বুকিং বন্ধ আছে।সরেজমিনে দেখা যায়, হোটেলটিতে দম্পতিহীন গৃহহীনদের আশ্রয়ের জন্য রাখা হয়েছে নগরীর ব্যবস্থাপনায়। হেল'স কিচেন অ্যাপার্টমেন্টের বাসিন্দা ব্যায়ার্ড জানান, তিনি হঠাৎ করেই দেখেন, বাসে করে লোকজন নিয়ে এসে হোটেলে ওঠানো হচ্ছে। সবার হাতে কাপড়ের প্লাস্টিক ব্যাগ। হোটেলগুলো হয়তো তাদের ভবিষ্যৎ ব্যবসার কারণেই গৃহহীনদের আশ্রয় দিয়েছে।

ওই হোটেলে আশ্রয় পাওয়া কয়েকজন গৃহহীন জানিয়েছেন, তাঁদের আশ্রয়ের জন্য হোটেলটিতে নিয়ে আসা হয়েছে। নগরীর পক্ষ থেকে খাবার ও এই আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ওয়েস্ট ৪৮ স্ট্রিটের হলিডে এক্সপ্রেস ইন হোটেলে করোনার আগে প্রতি দিনের জন্য ৩০০ ডলার ছাড়া কোনো রুম পাওয়া প্রায় অসম্ভব ছিল। সেই হোটেলের প্রবেশ পথে এখনও মেটাল ডিটেক্টর লাগানো আছে। ওয়েবসাইটে দেওয়া নোটিশে বলা হয়েছে, ব্যবসা বন্ধ। তবে হোটেলের ভেতর প্রবেশ করছেন নগরীর গৃহহীনেরা।

হোটেলটির আশপাশের বাসিন্দাদের অভিযোগ, তাঁদের না জানিয়ে নগরী এমন পদক্ষেপ নিয়েছে। গৃহহীন লোকজন আবাসিক হোটেলের আশপাশে মাদকদ্রব্য সেবন করে পরিবেশকে নাজুক করে তুলেছেন।

হেল'স কিচেন ব্লক অ্যাসোসিয়েশনের কো-চেয়ার স্কট সবল বলেন, আমাদের এলাকায় যা ঘটছে তা নিয়ে বিষ্মিত হচ্ছি। নিউইয়র্কে গৃহহীন সমস্যা করোনা মহামারির আগে থেকেই জটিল হয়ে উঠেছিল। বর্তমান নগর প্রশাসনের পক্ষ থেকে গৃহহীন মানুষদের জন্য আশ্রয়ের জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়। বহু এলাকায় এসব গৃহহীনদের আশ্রয়কেন্দ্র স্থাপন নিয়ে নগর কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের প্রতিরোধে মুখে পড়ে। করদাতা নাগরিকেরা অভিযোগ করতে থাকেন, গৃহহীন লোকজনের বিশৃঙ্খল জীবন তাঁদের এলাকার পরিবেশ নষ্ট করছে, অপরাধ বেড়ে যাচ্ছে। আর বাড়ির মালিকদের অভিযোগ ছিল, এলাকায় গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করলে বাড়ির মূল্য কমতে থাকে।

করোনার কারণে নগরীর পরিকল্পনা এর মধ্যেই পরিবর্তন হয়েছে। নিউইয়র্কে গৃহহীন সমস্যা দিনে দিনে বাড়ছে। করোনার হাত থেকে লোকজনকে রক্ষা করতে নগরীকে বাধ্য হয়ে এসব গৃহহীনদের জরুরি ভিত্তিতে আশ্রয়ের ব্যবস্থা করতে হয়েছে। এখন পর্যন্ত নিউইয়র্ক নগরীর ১৩৯ হোটেল-মোটেলে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানা গেছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত