আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কে স্মরণ সভায় বক্তারা: মানবসেবায় এম এ হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে

নিউইয়র্কে স্মরণ সভায় বক্তারা: মানবসেবায় এম এ হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে

সিলেট জেলা ও মহানগরী বিএনপির সাবেক সভাপতি এম এ হক ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমানের কনিষ্ঠ ভ্রাতা এম ফাইজুর রহমানের স্মরণে নিউইয়র্কে আয়োজিত এক ভার্চুয়েল স্মরণ সভা ও দুআ মাহফিলে বক্তাগণ বলেছেন, এম এ হক গরীর দুঃখি সাধারণ মানুষের কল্যানে আমৃত্যু যে ভূমিকা রেখে গেছেন সে জন্য তিনি সাধারণ  মানুষের মনিকোঠায় আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ।

গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করে ।এম সাইফুর রহমান স্মৃতি সংসদের  সভাপতি জনাব লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  আহবাব চৌধুরী খোকন এর সজ্ঞালনায় উক্ত ভার্চুয়েল সভায় জুম টেলিকনফারেন্স  মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু , জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল,বিএনপি নেতা মনজুর আহমদ চৌধুরী,আজিমুর রহমান বোরহান,শরীফ আহমদ লস্কর,ফারুক আহমদ চৌধুরী ,আবু সাঈদ আহমদ,ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী, কানেকটিকাট বিএনপি’র সভাপতি তৌফিকুল আম্বীয়া ক্যলিফোনিয়া বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বাছিত, বাংলাভিশন টেলিভিশন এর প্রাক্তন সিলেট ব্যুরো প্রধান এমদাদ হোসেন চৌধুরী দিপু,এম সাইফুর রহমান স্মৃতি সংসদ নিউইয়র্ক এর ওবায়দুল হক চৌধুরী শিবলু,মো: জাবেদ উদ্দীন,সৈয়দ গৌছুল হোসেন,মিজানুর রহমান , জুয়েল খান,এমদাদ হোসেন তরফদার খলিলুর রহমান,মো: জাবেদ আহমদ,শাহ্ জাবের আহমদ,চৌধুরী তানিম প্রমুখ।

সভায় এম এ হক,ফায়জুর রহমান,কামাল আহমেদ,বদর উদ্দীন আহমদ কামরান সহ দেশ ও প্রবাসে যারা বৈশ্বিক মহামারী কোভিড ১৯ আক্রান্তে মৃত্যু বরন করেছেন তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল  মাওলানা রশীদ আহমদ ।

বক্তাগণ বলেন , এম এ হক শুধু রাজনীতিবিদই ছিলেন না, ব্যক্তিগত ভাবে খুব খোদা ভীরু একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তিনি নিঃস্বার্থ ভাবে যেমন রাজনীতি করে গেছেন তেমনি মানুষের কল্যাণে আমৃত্যু নিরবে নিবৃতে কাজ করে গেছেন। আজকের সমাজে এমন মানুষ পাওয়া খুবই বিরল।

সভায় বক্তাগণ সাইফুর রহমানের ছোটভাই ফাইজুর রহমানের কর্মময় জীবনের ভূয়াসী প্রশংসা করেন ।তিনি ব্যক্তিগত জীবন পূবালী ব্যাংক ও ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ছিলেন । সততা ও বিশ্বস্থতার সাথে আমৃত্যু কাজ করে গেছেন ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত