আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে পুলিশের জন্য সেনাবাহিনীর সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে পুলিশের জন্য সেনাবাহিনীর সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ

মার্কিন স্থানীয় পুলিশ বাহিনীকে এখন থেকে আর সামরিক ধাঁচের কিছু সরঞ্জাম দিতে পারবে না সরকার। এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।
শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে সমালোচনার প্রেক্ষাপটে এ ঘোষণা এল।
প্রেসিডেন্টের নতুন নির্দেশনায় পুলিশকে যেসব সরঞ্জাম দেওয়া নিষিদ্ধ করা হলো তার মধ্যে রয়েছে ট্র্যাক-পদ্ধতির সাঁজোয়া যান, সশস্ত্র আকাশযান, জাহাজ ও যানবাহন, দশমিক ৫০-ক্যালিবার বা তার চেয়ে বেশি ব্যাসের আগ্নেয়াস্ত্র বা গুলি, গ্রেনেড লঞ্চার, বেয়নেট এবং ক্যামুফ্লেজ (সেনাদের মতো নকশার) পোশাক।
অবশ্য এর পরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুলিশকে সরবরাহ করা অব্যাহত থাকবে। অনুমোদিত এসব সরঞ্জামের মধ্যে রয়েছে উড়োজাহাজ, হেলিকপ্টার ও চালকবিহীন বিমান (ড্রোন), চাকায় চালিত সাঁজোয়া যান, ভারী কৌশলগত যান হাম্ভি, বিস্ফোরক ও আতশবাজি, দাঙ্গা হেলমেট, বর্ম এবং বাড়তি দৈর্ঘ্যের লাঠি।
ফার্গুসনসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কয়েকটি স্থানে পুলিশের গুলিতে প্রাণও গেছে কয়েকজনের। এসব ঘটনায় পুলিশের প্রতি ক্রমেই বেশি করে অবিশ্বাস জন্ম নিচ্ছে মার্কিন নাগরিকদের মনে।

শেয়ার করুন

পাঠকের মতামত