আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউইয়র্ক যেন এক আতঙ্কের নগরী

নিউইয়র্ক যেন এক আতঙ্কের নগরী

এলএ বাংলা টাইমস


নিউইয়র্ক নগরী এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও গোলাগুলির ঘটনা ঘটছে। কেউ না কেউ গুলিবিদ্ধ হচ্ছে। মারাও যাচ্ছে কেউ কেউ।

চার দরজা বিশিষ্ট চলন্ত সাদা সেডান গাড়ি থেকে ব্রুকলিনের কনরাইজে ১৩ জুলাই সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বেপরোয়াভাবে গুলি ছোড়ার ঘটনায় প্রথমে আহত হন ২৩ বছরে এক তরুণী। এর ১০ মিনিট পর তিনজন ১৯ বছরের যুবকের একজন কনুইতে, একজন পায়ে ও তৃতীয়জন শরীরের পেছনে গুলিবিদ্ধ হন। সবাইকে নিকটবর্তী ব্রুকডেইল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশের এক সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ কারও জীবননাশের আশঙ্কা নেই। চারজন একসঙ্গে গুলিবদ্ধ হওয়ার ঘটনার দু মিনিট পর ১৯ বছরের স্কুটার আরোহী পিঠে গুলিবিদ্ধ হন, যার সঙ্গে একজন নারী আরোহী ছিলেন। এসব গোলাগুলির ঘটনাগুলো ব্রুকলিনের ৬৯ প্রিসিঙ্কটের দেড় মাইলের মধ্যে ঘটেছে।

নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা প্রধান রডনি হ্যারিসন বলেন, এই মুহূর্ত জরুরি ভিত্তিতে আমরা নগরবাসীর পূর্ণ সহযোগিতা চাই। কারও কাছে কোনো তথ্য থাকলে ১-৮০০-৮৪৭৭ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত