আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে একদিনে ৩ বাংলাদেশি তরুণের মৃত্যুতে শোকাহত কমিউনিটি

নিউইয়র্কে একদিনে ৩ বাংলাদেশি তরুণের মৃত্যুতে শোকাহত কমিউনিটি

নিউইয়র্কে একদিনের মধ্যে ৩ বাংলাদেশি তরুণের মৃত্যুতে গভীরভাবে শোকাহত প্রবাসী কমিউনিটি। গত বুধবার ব্রঙ্কসের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তানভীর মিয়া বন্ধুদের সঙ্গে লেক জর্জে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়। ইতোমধ্যে তানভীরের জন্য 'গো ফান্ডে' ৩৮ হাজার ডলারের বেশি তহবিল সংগ্রহ হয়েছে।

একই দিন সাংবাদিক ও লেখক রহমান মাহবুবের দ্বিতীয় ছেলে মারজান রহমানের মৃত্যু হয়েছে। জানা যায়, ৫ আগস্ট রাত ১০টার দিকে কুইন্স এলাকার একটি সুইমিং পুল থেকে উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা মারজানকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যায়।
 
সেখানেই মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারজান রহমানের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের ফলাফল না আসা পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না।

এদিকে নিউইয়র্কের ইমাম এবং বায়তুল গাফফার মসজিদের প্রতিষ্ঠাতা (বর্তমান উডহেভেন জামে মসজিদের ইমাম)-এর ছেলে মহসিন আহমেদের মৃত দেহ ওজনপার্ক থেকে উদ্ধার করা হয়।

কমিউনিটি নেতা খাইরুল খোকন এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মহসিনের লাশ তার গাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে কীভাবে তার এই মৃত্যু হল এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একইদিনে তিন তরুণের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। এতগুলো তরতাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার ব্যথা কীভাবে পরিবারগুলো সইবে সে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তাদের জানা নেই। এ শোক বয়ে চলার শক্তি যেন পরিবারটি পায়, তারা সেই কামনা কমিউনিটির।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত