আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জর্জিয়ায় অপ্রাপ্তবয়স্ক ৫ জনের উপর গুলিবর্ষণঃ দুই পুলিশকে অব্যাহতি

জর্জিয়ায় অপ্রাপ্তবয়স্ক ৫ জনের উপর গুলিবর্ষণঃ দুই পুলিশকে অব্যাহতি

ছবিঃ এলএ বাংলা টাইমস

জর্জিয়ায় শনিবার (৮ আগস্ট) সকালে গাড়িতে থাকা অপ্রাপ্তবয়স্ক পাঁচ শিশু ও কিশোরকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে পুলিশ। এই ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

সাউথ জর্জিয়ার ওয়েক্রস পুলিশ কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেয়। 

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) ঘটনাটির তদন্ত করছে। জিবিআই এর ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান,  গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িতে থাকা ১৬ বছরের এক কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে। 

বিবৃতিতে জিবিআই জানায়, শনিবার সকালে ওয়েক্রস পুলিশের পেট্রোল টিম একটি গাড়িকে ট্রাফিক আইন অমান্য করতে দেখে থামতে নির্দেশ দেয়। গাড়ির ভিতর এ সময় নয়, বারো, চৌদ্দ, পনেরো ও ষোল বছরের পাঁচজন শিশু ও কিশোর ছিলো। এ সময় গাড়িটি এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে। 

এ সময় একাধিকবার গাড়িটিকে লক্ষ্য করে পুলিশ গুলি ছোঁড়ে। কিন্তু এর আগেই গাড়িতে থাকা দুইজন চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে গেলে গুলিবিদ্ধের ঘটনা ঘটেনি। পুলিশ পরবর্তীতে পাঁচজনকেই আটক করতে সমর্থ হয়। 

১৬ বছরের কিশোরের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা, ট্রাফিক সাইনের লংঘন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালোসহ বেশ কয়েকটি অভিযোগ এনে আটক রাখা হয়েছে। আর ১৫ বছরের শিশুটির বিরুদ্ধে অস্ত্র রাখার দায়ে ও পুলিশ সদস্যকে আঘাতের চেষ্টার দায়ে আটক রাখা হয়েছে৷ 

আটক পাঁচজনের মধ্যে নয় বছর বয়সী শিশুটি গণমাধ্যমে জানায়, পুলিশ অন্তত সাতবার তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। এ সময় গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের আশেপাশেই বিদ্ধ হয়। 


এলএবাংলাটাইমস/ওএম





শেয়ার করুন

পাঠকের মতামত