আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আবারো মিথ্যা বললেন ট্রাম্প, ধরা পরে সংবাদ সম্মেলন ত্যাগ

আবারো মিথ্যা বললেন ট্রাম্প, ধরা পরে সংবাদ সম্মেলন ত্যাগ

ছবিঃ এলএ বাংলা টাইমস

সংবাদ সম্মেলনে নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস নতুন নয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মিথ্যা বলে পার পেলেন না তিনি। সাংবাদিকদের প্রশ্নের তোড়ে অবশেষে সংবাদ সম্মেলন ছেড়ে পালিয়ে বাঁচেন ট্রাম্প। 

শনিবার নিউজার্সির নিজের ব্যক্তিগত গলফ ক্লাবটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সেখানে সংবাদ সম্মেলন এক পর্যায়ে ট্রাম্প দাবি করেন, ভেটেরনাস চয়েস প্রোগ্রামটি তার আমলে পাস করানো হয়েছে। কিন্তু বস্তুত সাবেক সেনা কর্মকর্তাদের চিকিৎসা সহায়তা সংক্রান্ত এই বিলটি পাস পরিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেটেরনাস চয়েস প্রোগ্রামটি পাস করার জন্য অনেকেই দশকের পর দশক চেষ্টা করে গেছেন। কিন্তু এটি পাস করাতে সমর্থ হয়েছি আমরাই। 

এই বিবৃতির পরপরই সিবিএস নিউজের এক প্রতিনিধি ট্রাম্পকে মিথ্যা বলার দায়ে চেপে ধরেন। পলা রেইড নামের প্রতিনিধি ট্রাম্পকে বলেন, ভেটেরনাস চয়েস প্রোগ্রাম আপনি পাস করেননি। এটি ২০১৪ সালে পাস হয়েছে। আপনি মিথ্যা বলছেন। 

এ কথা শুনেই ট্রাম্প অন্য সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু পলা রেইড ট্রাম্পকে আরো চেপে ধরায় অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন ত্যাগ করেন তিনি। 


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত