আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দ্বিতীয় অর্থ সহায়তা কবে পাচ্ছেন মার্কিনিরা?

দ্বিতীয় অর্থ সহায়তা কবে পাচ্ছেন মার্কিনিরা?

এলএ বাংলা টাইমস

মহামারীর কারণে মার্কিনিদের যে দ্বিতীয় ধাপের অর্থ সহযোগিতা করা হবে তা কবে নাগাদ নাগরিকরা হাতে পাবেন তা নিয়ে অনিশ্চয়তা চলছে বেশ কিছুদিন ধরেই। সহায়তার পরিমাণ ১২শ ডলার হবে তা নিশ্চিত তবে এর সাথে পরিবারের নির্ভরশীলরাও আরও ৫শ ডলার পাবে কিনা (হিলস অ্যাক্ট অনুযায়ী) নাকি প্রত্যেক নির্ভরশীল সদস্যই ১২শ ডলার করে পাবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে।


সহায়তা পাঠানোর আগে কংগ্রেসের সদস্যদের সম্মতিতে পৌঁছাতে হবে। সিদ্ধান্ত এখনও ঝুলে আছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আলোচনা ও সিদ্ধান্তের ওপর। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই চারটি বিশেষ আদেশ সাক্ষর করেছেন সহায়তার গতি ত্বরান্বিত করতে। এর মধ্যে আছে বেকার আমেরিকানদের চারশ’ ডলার করে সহায়তা, বছরে এক লাখ ডলারের কম আয় যাদের তাদের জন্য পে’রোল ট্যাক্স হলিডে, ঋণে থাকা শিক্ষার্থীদের জন্য সহায়তা ও যারা ভাড়া পরিশোধ করতে সমস্যায় পড়েছেন তাদের জন্য সহায়তা। 

কিন্তু এসব বিশেষ আদেশ কার্যকর করলেও ১২শ ডলার সহায়তা ট্রাম্প একা কার্যকর করতে পারছেন না। সংবিধান অনুযায়ী ফেডারেল খরচের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে শুধুমাত্র কংগ্রেসের, প্রেসিডেন্টের না। ট্রাম্পের বিশেষ চারটি আদেশ এই নিয়মের আওতায় পড়েনি।  

তবে সব দিক বিবেচনায় ১২শ ডলার সহায়তার চেক (সাথে নির্ভরশীলদেরও সহায়তার চেক) অগাস্টের শেষ নাগাদ মার্কিনিদের কাছে পৌঁছাবে বলে নিশ্চিত।  

কেয়ারস অ্যাক্ট পাশ হয় ২৭ মার্চে এবং মার্কিনিরা তাদের প্রথম সহায়তা পায় ১৩ এপ্রিল। তবে এবার যেহেতু কেয়ারস অ্যাক্ট পাশে ঝামেলা নেই তাই দ্বিতীয় সহায়তা আসতে খুব বেশি দেরি হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত