আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফ্লোরিডায় শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

ফ্লোরিডায় শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

ছবিঃ এলএ বাংলা টাইমস

ফ্লোরিডায় শিশুদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ছে। গত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় দুইগুণ বেড়েছে বলে জানাচ্ছে রাজ্যটির স্বাস্থ্য দপ্তর। 

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য দপ্তর করোনাভাইরাসে আক্রান্ত শিশুদের এক সমীক্ষা প্রকাশ করে। সমীক্ষায় দেখা যায়, গত জুলাই মাসের নয় তারিখ থেকে আগস্ট মাসের নয় তারিখ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা ১৩৭ শতাংশ বেড়েছে। 

জুলাই মাসে সংখ্যাটি ছিলো ১৬,৯৯৭ জন, এক মাসের ব্যবধানে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়ায়  ৩৯,৭৩৫ জনে। 


পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বেড়েছে ১০৫ শতাংশ। সংখ্যাটি এক মাসে ২১৩ জন থেকে বেড়ে দাঁড়ায় ৪৩৬ জনে। 

সেই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে, আগে সংখ্যাটি ছিলো চারজন। 

ফ্লোরিডা ছাড়াও অন্যান্য রাজ্যগুলোতেও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা। গত এক মাসে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তিন লাখ আশি হাজার শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক মাস আগেও দেশটিতে শিশু আক্রান্তের সংখ্যাটি ছিলো এক লাখ উনাশি হাজার নয়শো। 


এলএবাংলাটাইমস/ওএম




শেয়ার করুন

পাঠকের মতামত