আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে গত ১০ই আগস্ট সোমবার রাত নয়টায়  জামাইকাস্থ সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার অফিসে উক্ত সভায় ক্লাবের সভাপতি ডাঃ ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিব রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, নির্বাহী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ,শিবলী চৌধুরী কায়েস ও হাসানুজ্জামান সাকী।শারীরিক অসুস্থতার জন্য দফতর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু এবং ব্যক্তিগত অসুবিধার জন্য নির্বাহী সদস্য মোহাম্মদ সোলায়মান সভায় অনুপস্থিত ছিলেন।

সভায় নতুন সদস্যদের আবেদন গ্রহণ,বকেয়া মাসিক চাঁদা পরিশোধ,সমসাময়িক বিষয় নিয়ে প্রতিমাসে একটি ভার্চুয়েল সভা ও কোভিড-১৯ এ যারা মারা গেছেন তাদের জন্য দুআ সহ বেশ কিছু বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।
 
 কার্যনির্বাহী পরিষদের সবার মতামতের ভিত্তিতে নতুন সদস্যের আবেদন বাছাই এর জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র মোতাবেক সেই কমিটির প্রধান হিসেবে সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ দায়িত্ব পালন করবেন। অপর দু’জন সদস্য হচ্ছেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও বর্তমান কোষাধক্ষ মমিনুল ইসলাম মজুমদার।ভার্চুয়েল সভা পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় সাবেক সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস ও নির্বাহী সদস্য হাসানুজ্জামান সাকীকে।

এছাড়াও সভায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।এসময় তারা একে অপরের পরিবারের খোঁজখবর নেন। 

পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভা নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।সভা শেষে কোভিড-১৯ এ যারা প্রাণ হারিয়েছেন,তাদের সকলের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত