আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যুক্তরাষ্ট্রজুড়ে খুলে দেওয়া হচ্ছে 'এএমসি থিয়েটার'

যুক্তরাষ্ট্রজুড়ে খুলে দেওয়া হচ্ছে 'এএমসি থিয়েটার'

ছবিঃ এলএ বাংলা টাইমস

শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ মুভি থিয়েটার চেইন 'এএমসি থিয়েটার'। 

এএমসি থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টের ২০ তারিখ দেশজুড়ে ১০০টি সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এদিন সিনেমা হলগুলিতে প্রদর্শিত সিনেমার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫ সেন্ট। 

বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এএমসি থিয়েটারের শাখা খুলে দেওয়া হলেও করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্রের মুভি থিয়েটারগুলো বন্ধ রয়েছে। তাই 'রি-ওপেনিং' এর দিনটি উদযাপন করতে থিয়েটার কর্তৃপক্ষ ১৯২০ সালে যে মূল্যে সিনেমার টিকিট বিক্রি করতো, সেই মূল্য মোতাবেক টিকিটের মূল্য ১৫ সেন্ট নির্ধারণ করেছে। 

'রি-ওপেনিং' এর দিন ঘোস্টবাস্টার, ব্ল্যাক প্যান্থার, ব্যাক টু দ্যা ফিউচারের মতো জনপ্রিয় পুরাতন সিনেমা প্রদর্শিত হবে বলে জানিয়েছে এএমসি থিয়েটার কর্তৃপক্ষ। 

এছাড়া ডিজনি'র বহুল অপেক্ষিত সিনেমা 'নিউ মিউটেন্টস' প্রদর্শিত হবে আগস্টের ২৮ তারিখ। সেপ্টেম্বরের ৩ তারিখ প্রদর্শিত হবে ক্রিস্টোফার নোলানের 'টেনেট' সিনেমাটি। 

থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শক সংখ্যা সীমিত করা হবে। পাশাপাশি দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মাস্ক পরিধান করতে হবে। 


এলএবাংলাটাইমস/ওএম













শেয়ার করুন

পাঠকের মতামত