আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাইডেন-হ্যারিসের একত্রে নির্বাচনী প্রচার অভিযান শুরু

বাইডেন-হ্যারিসের একত্রে নির্বাচনী প্রচার অভিযান শুরু

এলএ বাংলা টাইমস

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন গত কাল বুধবার ডেলাওয়েয়ারে এক নির্বাচনী প্রচার অভিযানের সময় সেনেটার কামালা হ্যারিসকে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে পরিচয় করিয়ে দেন।  এ মূহুর্তটিকে বাইডেন ঐতিহাসিক মূহুর্ত বলে উল্লেখ করেন। 


করোনাভাইরাসের কারণে বাইডেন এবং হ্যারিস উভয়ই মাস্ক পরে মঞ্চে আসেন এবং তাঁরা বাইডেনের নিজের শহর ডেলাওয়েয়ারের উইলমিংটনের একটি হাই স্কুলের মঞ্চ থেকে ভাষণ দেন।

তাদের ভাষণে এই প্রচার অভিযানের মূল বিষয়টির উপর আলোকপাত করা হয় এ ব্যাপারে জোর দিয়ে যে মহামারির এই দূর্যোগ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অব্যবস্থার সময় আমেরিকাবাসীকে তাদের নেতৃত্বের মাধ্যমে সাহায্য করতে হবে এবং তাঁরা হ্যারিসকে বেছে নেবার ব্যাপারে উৎসাহ ব্যঞ্জক বার্তাও দেন।

প্রায় শ’খানেক লোক যাদের বেশির ভাগই উইলমিংটনের বাশিন্দা এই প্রার্থীদের শুধু এক নজর দেখার জন্য গতকাল ঐ হাইস্কুলের সামনে সমবেত হন। 

বইডেন বলেন, তিনি এবং হ্যারিস মিলে এই দেশটির পুননির্মাণের জন্য কাজ করে যাবেন। মহামারীর এই সংকটের সময় নেতৃত্বের ব্যর্থতার জন্য তিনি প্রেসিডেন্ট ডনডোল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ট্রাম্প এবং পেন্স দেশে এবং দেশের বাইরে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছেন, তিনি ও হ্যারিস তা ঠিক করবেন। কামালা হ্যরিসও তার ভাষণে ট্রাম্পকে আক্রমণ করেন।

এ দিকে জো বাইডেনের নির্বাচনী জুটি কামালা হ্যারিস সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এমন বিরোধী ব্যক্তির স্বপ্ন দেখেন সকলেই। প্রেসিডেন্ট টুইটারে লেখেন কামালা হ্যারিস ডেমক্র্যাটদের প্রাথমিক মনোনয়নে শুরুটা করেছিলেন শক্তিশালী প্রার্থী হিসেবে কিন্তু শেষে তিনি এতটাই দূর্বল প্রার্থী ছিলেন যে শেষ পর্যন্ত তিনি রণে ভঙ্গ দিলেন এবং তখন তার সমর্থন ছিল প্রায় শুন্যের কোঠায়।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত