আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যুক্তরাষ্ট্র ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটে

যুক্তরাষ্ট্র ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটে

এলএ বাংলা টাইমস

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে করোনাভাইরাস মহামারী। 


রেডফিল্ড বলেন, “হাজার হাজার মানুষ এই মহামারীতে সপ্তাহে ৭ দিনই ২৪ ঘন্টা করে কাজ করছে। এতে আসল ব্যাপারটা হচ্ছে, এ মুহূর্তে আমাদের পুরো মনোযোগটাই রয়েছে এই মহামারীর দিকে।”

তিনি আরও বলেন, “বছরের পর বছর ধরে বিনিয়োগ হয়েছে। কিন্তু “বড় সংকট যখন এল- এটি মোটেই মামুলি নয়, একশ বছরের মধ্যে দেশকে নাস্তানাবুদ করার মতো সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকট- তখন আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেই।”

দেশ যাতে আবার একটি জনস্বাস্থ্য সংকটে আর কখনও এমন অপ্রস্তুত না থাকে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ, বলেন রেডফিল্ড।

করোনাভাইরাস মহামারীর আগে যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য খাতে পর্যাপ্ত বিনিয়োগ করেনি বলে স্বীকার করেছেন দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর পরিচালক রেডফিল্ড।

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে কেবল জুলাই মাসেই প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে অন্তত ১৮ টি রাজ্যে ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যাও দ্বিগুণ হয়েছে।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত