আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আরো বেশি সময় খোলা থাকবে ওয়ালমার্ট

আরো বেশি সময় খোলা থাকবে ওয়ালমার্ট

ছবিঃ এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রজুড়ে জনপ্রিয় গ্রোসারি রিটেইলর ওয়ালমার্টের স্টোরগুলো এখন থেকে আরো বেশি সময় ধরে খোলা থাকবে। ওয়ালমার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্টোর খোলা রাখার সময় আরো দেড় ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ওয়ালমার্টের মুখপাত্র জানান, চলতি সপ্তাহ থেকে ওয়ালমার্টের প্রায় ৪০০০ হাজার স্টোর রাত ৮.৩০ এর পরিবর্তে ১০টায় বন্ধ করা হবে। তবে আগের মতোই স্টোরগুলো সকাল ৭টায় খোলা হবে। তবে মঙ্গলবার সিনিয়র সিটিজেনদের জন্য ১ ঘন্টা আগেই স্টোরগুলো খুলবে। 

ওয়ালমার্টের মুখপাত্র আরো জানান, এই বর্ধিত সময়টুকু ক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়ে দিবে। ক্রেতারা সময় নিয়ে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারবে। তাছাড়া ক্রেতাদের জন্য স্টোরের জায়গাও বাড়ানো হয়েছে৷ 

এডভাইজরি ফার্ম গ্লোবাল ডাটা রিটেইলের ম্যানেজিং ডিরেক্টর নেইল সাউন্ডার্স এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, বর্ধিত সময়টুকুতে ক্রেতারা আরো সাবধানে কেনাকাটা করতে পারবেন। 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ২৪/৭ গ্রোসারি রিটেইলর ওয়ালমার্ট গত কয়েক মাস যাবত রাত ৮ টার পরেই বন্ধ হয়ে যেতো।

তবে, যুক্তরাষ্ট্রের অন্য চেইন শপগুলো যখন করোনাভাইরাসের কারণে বন্ধ ছিলো, তখন ওয়ালমার্ট সীমিত আকারে খোলা রাখার অনুমতি পায়। ফলে ক্রেতাদের চাপ সামলাতে গত মাসেই আরো দুই লাখ নতুন কর্মী নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। 


এলএবাংলাটাইমস/ওএম









শেয়ার করুন

পাঠকের মতামত