আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

ছবিঃ এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। মার্চ থেকে জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শিশুর হার সাত শতাংশ বেড়েছে৷ যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে বাইশ শতাংশই শিশু। 

ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) শনিবার (১৫ আগস্ট)  এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। 

প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতি অনুসারে পূর্ণবয়স্ক মানুষের থেকে শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার বেশি। তাছাড়া শিশুদের মাধ্যমে বাড়িতে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনাও বেড়েছে৷ 

সিডিসি প্রতিবেদন অনুসারে, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত শিশুদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ভয় কম ছিলো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের মাধ্যমে বাড়ির অন্যান্যদের সংক্রমিত হওয়ার ঘটনা কম ছিলো। 

তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যাও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আক্রান্ত এক তৃতীয়াংশ শিশুকেই ইনসেনটিভ কেয়ারে রাখতে হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, যদিও পূর্ণবয়স্কদের থেকে শিশুদের মৃত্যু ঝুঁকি কম, তবে করোনাভাইরাসের কারণে শিশুদের দেহে অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে তিপ্পান্ন লাখ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ভাইরাসটিতে মারা গেছে এক লাখ আটষট্টি হাজার মানুষ। 


এলএবাংলাটাইমস/ওএম



শেয়ার করুন

পাঠকের মতামত