আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ট্রাম্পের ভাই এর মৃত্যুতে জো বাইডেনের শোক প্রকাশ

ট্রাম্পের ভাই এর মৃত্যুতে জো বাইডেনের শোক প্রকাশ

ছবিঃ এলএ বাংলা টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন সিনেটর ও ডেমোক্র‍্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।


শনিবার (১৫ আগস্ট) এক টুইটার বিবৃতির মাধ্যমে শোকবার্তা দিয়ে ট্রাম্পের প্রতি সমবেদনা জানান জো বাইডেন।



শোকবার্তায় জো বাইডেন বলেন, 'মিস্টার প্রেসিডেন্ট, আমি এবং আমার স্ত্রী জিলি বাইডেন আপনার ভাই রবার্ট এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমি প্রিয়জন হারানোর বেদনা কতোটুকু, সেটা জানি। তাছাড়া পরিবারের জন্যও এটি খুবই গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর একটা সময়। আমাদের প্রার্থনা রইলো আপনার পরিবার ও ভাই এর প্রতি'।


জো বাইডেন এর এই টুইটার বার্তায় রিটুইট করে সমবেদনা জানিয়েছে আসন্ন যুক্তরাষ্ট্র নির্বাচনে জো বাইডেনের রানিং মেট কামালা হ্যারিস৷ তিনি বার্তায় লিখেন, আমি এবং আমার পরিবার ডোনাল্ড ট্রাম্পের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনার ভাই ও পরিবারের প্রতি প্রার্থনা রইলো।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭২ বছর বয়সে শনিবার মারা যান। শনিবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, তিনি কেবল আমার ভাই না, তিনি আমার সবচেয়ে ভাল বন্ধুও।


মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল যে রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ, তবে তিনি কী ধরণের রোগে ভুগছিলেন তা স্পষ্ট নয়।


উল্লেখ্য, আগামী নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। 




এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত