আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ক্ষমা পেতে পারেন এডওয়ার্ড স্নোডেন: ট্রাম্প

ক্ষমা পেতে পারেন এডওয়ার্ড স্নোডেন: ট্রাম্প

ছবিঃ এলএ বাংলা টাইমস

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (১৫ আগস্ট) নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে এনএসএর বিস্তৃত নজরদারি সংক্রান্ত গোপন গোয়েন্দা নথি গণমাধ্যমের কাছে ফাঁস করে দেওয়ার হোতা এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। 

এডওয়ার্ড স্নোডেন বর্তমানে রাজনৈতিক আশ্রয় নিয়ে রাশিয়ায় অবস্থান করছেন। ২০১৩ সালে ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানসহ বেশ কিছু গণকমাধ্যমে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন তথ্য ফাঁস করে আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিলো স্নোডেন। এরপরই যুক্তরাষ্ট্র ছেড়ে রাশিয়ায় পালিয়ে যায় স্নোডেন। 

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই স্নোডেনকে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার চেষ্টা করছিলো। নথি ফাঁসের পরে স্নোডেনকে গুপ্তচর আখ্যা দিয়ে ফাঁসিতে ঝুলানোর দাবিও করেছিলেন তিনি। 

তবে শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প সুর পাল্টে বলেন, 'অনেকেই মনে করে এডওয়ার্ড স্নোডেনের সাথে সঠিক আচরণ করা হয়নি। আমেরিকার জনগণ বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত। তাই আমি বিষয়টি আবার খতিয়ে দেখবো'।

এডওয়ার্ড স্নোডেন এর রাশিয়ান আইনজীবী এনাটলি কুছেরেনা ট্রাম্পের এই বিবৃতি প্রসঙ্গে গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের উচিত তার বিরুদ্ধে সকল আইনি অভিযোগ প্রত্যাহার করা। কারণ স্নোডেন কোনো অপরাধ করেনি। স্নোডেন শুধু আমেরিকার জনগণের না, সমগ্র মানবজাতির স্বার্থে কাজ করেছে৷  

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে বেশ জনপ্রিয়তা রয়েছে স্নোডেনের। ইতোমধ্যে তার আত্মজীবনী নিয়ে বেশ কয়েকটি বই ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম











শেয়ার করুন

পাঠকের মতামত