আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সম্মেলনে দলীয় ঐক্যের আহ্বান ডেমোক্রেটিক দলের

সম্মেলনে দলীয় ঐক্যের আহ্বান ডেমোক্রেটিক দলের

এলএ বাংলা টাইমস

নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ১৭ অগাস্ট উইসকনসিনের মিলউয়াকিতে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন।  


দল থেকে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও কামালা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়োন দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সারা দেশ থেকে প্রতিনিধিরা অনলাইনে ভার্চুয়ালী অংশ নিচ্ছেন সম্মেলনে।

হলিউড তারকা ইভা লংগরিয়া বেস্টনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরী হওয়া বিভক্তি নিরসণ ও বৈষম্য দূরীকরণে কাজ করার আহবান জানান ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।

অন্যান্যবারের মতো এবারও ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন হচ্ছে; কিন্তু ভিন্নভাবে। মিলউয়াকীতে একটি স্থান নির্ধারণ করে সেখান থেকে অনুষ্ঠান উপস্থাপন করা হচ্ছে। কিন্তু ভার্চুয়ালী অংশ নিচ্ছেন সকলেই যে যার অবস্থান থেকে। বক্তাদের বক্তব্য বেশিরভাগই আগে থেকেই রেকর্ড করা হয়েছিল। 

উদ্বোধনী দিনে সাবেক ফার্ষ্ট লেডি মিশেল ওবামা জো বাইডেন সম্পর্কে বলেন, “জো’কে আমি চিনি। তিনি চমৎকার একজন মানুষ যিনি তাঁর বিশ্বাসের দ্বারা পরিচালিত। ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি দারুণ ছিলেন। অর্থনীতিকে কিভাবে ভালো করতে হয় তা তিনি জানেন। মহামারী মোকাবেলার উপায় জানেন। দেশকে কিভাবে নেতৃত্ব দিতে হয় তা জানেন।”

ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সমস্যা, অর্থনৈতিক দুরবস্থাসহ নানা বিষয় উল্লেখ করে পরিবর্তনের আহবান জানান আমেরিকানদের প্রতি।

বার্নি বলেন, “আমাদের দেশ ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ জনস্বাস্থ্য সংকটের মুখোমুখি; অর্থনৈতিক পতনের দোরগোড়ায়; বর্ণবাদ মোকাবেলা করতে হচ্ছে; আমাদের সামনে জলবায়ু পরিবর্তনের হুমকি। এসবের মধ্যে এ দেশের প্রেসিডেন্ট এই সংকট মোকাবেলায় অক্ষম।”

মধ্যপন্থী রিপাব্লিকান ও স্বতন্ত্র ভোটারদের সমর্থন পাবার চেষ্টা করছেন ডেমোক্রেটরা। রিপাবলিকান দলের সাবেক নেতা সাবেক ওহাইও গভর্ণর জন কেসিক জো বাইডেনকে সমর্থন করে উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন।

“আমি আজীবন রিপাবলিকান দলীয় লোক। কিন্তু তাতে আমার দেশের প্রতি কর্তব্য পালনে দ্বিতীয় সারিতে থাকতে হয়। সেজন্যেই আমি এই সম্মেলনে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

ডেমোক্রেটিক দলের সম্মেলনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সম্মেলনে বক্তব্য রাখছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরী, সেনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমারসহ অনেক নেতা।

বুধবার বক্তব্য রাখবেন স্পিকার ন্যান্সী পেলোসী, সাবেক ফার্ষ্ট লেডী হিলারী ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত