আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি সহোদর নিহত

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি সহোদর নিহত

নিউ ইয়র্কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮) রাত দেড়টার দিকে বাফালো থেকে নিউইয়র্কে ফেরার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হক রাসেল (২৭) এবং তার ছোট ভাই হিমেল আকরাম জয় (২৫)। এছাড়া অপর গাড়ির চালক ৮১ বছর বয়সী এক বৃদ্ধও প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন রাসেলের আপন ছোট ভাই আনিসুল হক আপেল (১৮) সহ দুজন।

হতাহত তিন সহযোদরের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইলে। মোজাম্মেল হক রাসেলের বাবা মো. সিরাজুল ভূঁইয়া নিহত ছেলেদের মৃতদেহ নিতে বাফালো পৌঁছেছেন। নিহত রাসেলের দুই কন্যা সন্তান রয়েছে। তবে আপেলের অবস্থা এতটা সংকটময় নয় বলেও জানিয়েছেন তিনি। তারা নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ার বাসিন্দা।

পুলিশ জানায়, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফালোয় নায়াগ্রা জলপ্রপাত দেখেতে যান মোজাম্মেল ও তার দুইভাইসহ তাদের এক বন্ধু। সেখান থেকে নিউ ইয়র্ক ফেরার পথে রচেস্টার শহরের কাছে পৌঁছালে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় শিকার হন তারা। আনুমানিক রাত দেড়টার দিকে ৮১ বছর বয়সী বৃদ্ধ চালক ভুল করে সড়কের উল্টোপথে ঢুকে পড়েন। এ কারণেই দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই দুই ভাই ও অন্য গাড়ির চালক মারা যান।

মহাসড়কের দুর্ঘটনা তদন্তকারী পুলিশের সুত্রে জানা যায়, দুর্ঘটনার প্রায় ৮ মিনিট আগে থেকেই উল্টোপথে গাড়ি চালাচ্ছিলেন ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ। দুর্ঘটনায় আহত দুজনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যুর খবর সর্বত্র ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত