আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মিশেল ওবামা না বুঝেই কথা বলেন: ট্রাম্প

মিশেল ওবামা না বুঝেই কথা বলেন: ট্রাম্প

এলএ বাংলা টাইমস

নারীদের ভোটের অধিকারের সুবর্ন জয়ন্তীর অনুষ্ঠানে মিশেল ওবামার সমালোচনা করে আবারও আলোচিত হলেন ট্রাম্প। সোমবার ডেমোক্র্যাটিক দলের ভার্চুয়াল সম্মেলনে মিশেল ওবামার বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প।


“তিনি (মিশেল) না বুঝেই কথা বলেন, এবং সত্যি বলতে তার উচিত ছিল লাইভ বক্তব্য প্রদান করা, যেটি তিনি করেননি”, মঙ্গলবার মিশেল ওবামার বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়ায় ট্রাম্প এ কথা বলেন।

তিনি আরও বলেন, “সে এসব তোষামোদি রিভিউ পায়। যদি সে সত্যিকার রিভিউ পেত তাহলে তার বক্তব্য এরকম হতো না। আমি মনে করি তার বক্তব্য ছিল অতিমাত্রায় বিভেদ সৃষ্টিকারী।”

তবে মিশেল সম্পর্কে কথা দ্রুত শেষ করেই ট্রাম্প তার বক্তব্য ওষুধের মূল্য সম্পর্কিত আলোচনার দিকে ঘুরিয়ে ফেলেন। 

উল্লেখ্য, গত সোমবার ডেমোক্র্যাটিক দলের সম্মেলনে ট্রাম্পের কড়া সমালোচনা করেন মিশেল ওবামা।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতার সমালোচনা করে মিশেল বলেন, “একটি ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি টেনে টেনে চলছে। আর এই প্রেসিডেন্ট সেই ভাইরাসকে দীর্ঘসময় ধরে অবজ্ঞা করে গেছেন।”

তিনি আরও বলেন, “‘আমি সততার সঙ্গে ও পরিষ্কারভাবে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্যে ভুল প্রেসিডেন্ট।’ 

ট্রাম্প প্রশাসন ‘শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখেছে’ বলেও সমালোচনা করেন মিশেল।

মিশেল ওবামাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানিত নারী হিসেবে দেশটিতে গন্য করা হয়। ফার্স্ট লেডি হিসেবে অফিস ত্যাগের পূর্বে তার জনপ্রিয়তার রেটিং ছিল ৬৯ শতাংশ। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত