আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফ্লোরিডায় ছাড়া হবে ৭৫০ মিলিয়ন বিশেষ ধরণের মশা

ফ্লোরিডায় ছাড়া হবে ৭৫০ মিলিয়ন বিশেষ ধরণের মশা

এলএ বাংলা টাইমস

ফ্লোরিডার স্থানীয় কর্মকর্তারা ৭৫০ মিলিয়ন বিশেষ ধরণের মশা অবমুক্ত করার কার্যক্রমকে অনুমোদন দিয়েছেন। এসব মশাকে জিনগতভাবে ‘মডিফায়েড’ করা হয়েছে যারা মোট মশার সংখ্যা কমাতে করতে ভূমিকা রাখবে।


শুধুমাত্র স্ত্রী মশাই মানুষকে কামড়া কারণ ডিম উৎপাদনের জন্য তাদের রক্তের প্রয়োজন হয়। ফ্লোরিডার পরিকল্পনা অনুযায়ী পরিবেশে শুধু বিশেষ ধরণের পুরুষ মশা ছাড়া হবে যারা স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে। এসব পুরুষ মশা বিশেষ ধরণের এক প্রোটিন বহন করে যার ফলে মিলিত হওয়া স্ত্রী মশারা পূর্ণবয়স্ক হবার আগেই মারা যাবে।  

এর ফলে ডেঙ্গু বা জিকা ভাইরাস ছড়ানোর মতো মশার সংখ্যা ক্রমে কমে আসবে। 


তবে কয়েক বছর ধরেই এই মশার অবমুক্তি নিয়ে বিতর্ক চলছে। অনুমোদন আসার ফলে পরিবেশবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধের ব্যাপক সতর্কবাণী উচ্চারণ করছেন। একটি সংস্থা এই পরিকল্পনাকে “জুরাসিক পার্ক এক্সপেরিমেন্ট” বলে অ্যাখ্যায়িত করেছে।

তাদের দাবি, এর ফলে ইকো সিস্টেমে ক্ষতি হবে যা আরও বড় ধরণের বিপদ ডেকে আনতে পারে। 

তবে এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি বলছে এসব মশা ছাড়লে মানুষ বা পরিবেশে কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি নেই।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত