আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

অন্ধকার সময়ে ডুবে আছে আমেরিকা: জো বাইডেন

অন্ধকার সময়ে ডুবে আছে আমেরিকা: জো বাইডেন

ছবিঃ এলএ বাংলা টাইমস


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন ডেমোক্র্যাট জো বাইডেন। বৃহস্পতিবার রাতে পার্টির কনভেনশনে তিনি জাতিকে আলোর পথ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেন বলেন, বর্তমান প্রেসিডেন্ট দীর্ঘ সময় ধরে আমেরিকাকে অন্ধকারে রেখেছেন। 


বাইডেনের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মনোনয়ন পাওয়া সম্মানের। ডেমোক্র্যাট হিসেবে তিনি গর্বিত।  নির্বাচিত হলে সকল মার্কিনির প্রেসিডেন্ট হবেন বলে ওয়াদা করেন এই সাবেক ভাইস প্রেসিডেন্ট। 

জো বাইডেন বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে আমেরিকার অন্ধকার সময় পাড়ি দিতে পারি। বর্তমান প্রেসিডেন্ট আমাদের আঁধারে নিমজ্জিত রেখেছেন; রাগ, ভয়, বিভক্তি। আমি কথা দিচ্ছি যদি আপনারা আমাকে প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাদের জন্য সেরাটাই করব। খারাপটা নয়। এটা আমাদের একসাথে দাঁড়ানোর সময়।  

কী ধরনের আমেরিকা মার্কিনিরা চায় তা এখনই সিদ্ধান্তের সময় বলে জানান এই ডেমোক্র্যাট নেতা। ট্রাম্পকে উদ্দেশে করে তিনি বলেন, আবার নির্বাচিত হওয়া মানে চার বছর ধরে তিনি এই দায়িত্বে থাকবেন। এই আমেরিকা কী আপনারা চান? আপনাদের পরিবার ও সন্তানদের জন্য?  আমি ভিন্নভাবে দেখি। সদয়, স্বার্থহীন একটা দেশ আমরা সবাই মিলে গড়তে পারি। 

জো বাইডেন আরও জানান, দেশ নিয়ে তার পরিকল্পনা চাকরি, মর্যাদা, সম্মান ও কমিউনিটির সেবাকে ঘিরে। তিনি তরুণদের নিয়ে সচেতন বলেও জানান। বক্তৃতায় রানিংমেট কামালা হ্যারিসেরও প্রশংসা করেছেন বাইডেন। সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও।


এলএবাংলাটাইমস/এনএইচ


শেয়ার করুন

পাঠকের মতামত