আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাইডেনকে সাবেক রিপাবলিকান নিরাপত্তা কর্মকর্তাদের সমর্থন

বাইডেনকে সাবেক রিপাবলিকান নিরাপত্তা কর্মকর্তাদের সমর্থন

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের ৭০ জনেরও বেশি সাবেক রিপাবলিকান নিরাপত্তা কর্মকর্তা আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দিতে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও তদন্ত সংস্থা এফবিআই’র সাবেক প্রধানসহ বিভিন্ন উচ্চপদস্ত কর্মকর্তা। 


‘ফরমার রিপাবলিকান ন্যাশনাল সিকিউরিটি অফিসিয়ালস ফর বাইডেন’ নামে ৭৩ রিপাবলিকানের একটি দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাইডেনকে সমর্থন জানাবেন। এদের মধ্যে রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ. ডব্লিউউ বুশ, জর্জ ডব্লিউ বুশ ও ট্রাম্প প্রশাসনের অধীনে কাজ করা কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন। এরা হলেন- অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল হায়ডেন (সিআইএ প্রধান ও জাতীয় নিরাপত্তা পরিচালক হিসেবে কাজ করেছেন), সিআইএ ও এফবিআই দুই সংস্থাতেই প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী একমাত্র মার্কিনি উইলিয়াম ওয়েবস্টার, ন্যামনাল ইন্টেলিজেন্স-এর প্রথম পরিচালক জন নেগ্রোপন্টে, ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক মিশেল লিটারসহ অনেকে।

শুক্রবার মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে একটি পূর্ণাঙ্গ পৃষ্ঠার বিজ্ঞপ্তি দিয়ে বাইডেনের প্রতি তারা সমর্থন জানাবেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, “আমরা বুঝতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে ব্যর্থতায় পর্যবসিত করেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনেরই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।”

রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন শুরু হবার তিন দিন আগে এই ঘোষণা এলো। এর ফলে ট্রাম্পের নিজ দলের গুরুত্বপূর্ণ লোকদের তার প্রতি আস্থার অভাব জোরালোভাবে প্রতিয়মান হলো। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত