আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ট্রাম্প মিথ্যাবাদী ও নীতিহীন', বললেন ট্রাম্পের বড় বোন

ট্রাম্প মিথ্যাবাদী ও নীতিহীন', বললেন ট্রাম্পের বড় বোন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প মিথ্যাবাদী ও নীতিহীন বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বড় বোন মেরিঅ্যান ব্যারি। সাবেক ফেডারেল বিচারক ব্যারি ট্রাম্প সম্পর্কে বলেন, 'তার ভাই এমন মিথ্যাবাদী যার কোনো নীতিই নেই’।



২০১৮ ও ২০১৯ সালে ভাতিজি মেরি ট্রাম্পের সাথে আলাপচারিতায় এইসব মন্তব্য করেছিলেন ব্যারি।  আর সেসব কথোপকথন গোপনে রেকর্ড করেছিলেন মেরি। সম্প্রতি ১৫ ঘণ্টার ওই রেকর্ডিংয়ের অংশবিশেষ গণমাধ্যমে সরবরাহ করেন মেরি।



শনিবার (২২ আগস্ট) রাতে বার্তাসংস্থা ওয়াশিংটন পোস্ট অনলাইনে এসব রেকর্ডগুলো প্রকাশ করে। প্রকাশিত এসব রেকর্ডে ব্যারিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের কঠোর সমালোচনা করতে শোনা গেছে।



মেরিঅ্যান ব্যারি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলেন, 'তার টুইট আর মিথ্যা বলা, ওহ ঈশ্বর। আমি খোলামেলা ভাবেই বলছি। কিন্তু তো তুমি জানোই। যেভাবে গল্প বদলায়। কোনো প্রস্তুতি থাকে না। মিথ্যা বলে'।



ভাতিজির সঙ্গে আলাপচারিতায় ব্যারি কলেজে ভর্তি হওয়া নিয়ে ট্রাম্পের ‘জালিয়াতি’ প্রসঙ্গেও মন্তব্য করেন।  স্ট্যান্ডার্ডাইজড কলেজ অ্যাডমিশন টেস্ট বা স্যাট পরীক্ষায় ট্রাম্পের হয়ে অন্য কেউ অংশ নিয়েছিল, এমন ধারণার কথা বলেন ব্যারি।



ব্যারি বলেন, 'সে এক বছর ফোর্ডহ্যামে ছিল, তারপরই সে পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে যায়, কেনোনা কেউ তার হয়ে পরীক্ষাগুলো দিয়েছিলো। এটাই আমি বিশ্বাস করি'।



ট্রাম্পের ভাতিজি মেরি সম্প্রতি চাচাকে নিয়ে ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’ নামের একটি বই লিখেছেন। তবে ওই বইতে ট্রাম্পকে নিয়ে ব্যারির মন্তব্যগুলো উল্লেখ নেই।



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত