আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পদত্যাগ করছেন হোয়াইট হাউজের এডভাইজর কেলানি কনওয়ে

পদত্যাগ করছেন হোয়াইট হাউজের এডভাইজর কেলানি কনওয়ে

ছবি: এলএবাংলাটাইমস

চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফার ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউজের এডভাইজর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র কাউন্সিল কেলানি কনওয়ে। 

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে কনওয়ে জানান, আগস্ট মাসের শেষে তিনি তার চাকরি থেকে ইস্তফা নিতে যাচ্ছেন। পরিবার ও সন্তানদের সময় দেওয়াই এর প্রধান কারণ। 

এদিকে, কেলানি কনওয়ের স্বামী জর্জ কনওয়েও সকল প্রকাশ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। তিনি ট্রাম্পের একজন কট্টর সমালোচক ছিলেন এবং  'লিংকন প্রজেক্ট' এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার জন্যই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন জর্জ কনওয়ে। 

কেলানি কনওয়ে বলেন, আমার পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আমি যথাসময়ে আমার পরবর্তী করণীয় ঠিক করবো। 

কেলানি কনওয়ে আরো বলেন, আমার স্বামী জর্জ ও আমার মধ্যে রাজনৈতিক মতানৈক্য রয়েছে। আমরা অনেক বিষয়ে অমত পোষণ করলেও সন্তানদের বিষয়ে একাত্ম। আমাদের সন্তানরা এখনো কিশোর এবং তাদের দেখাশুনা করা আমাদের দায়িত্ব৷ 

কেলানি কনওয়ে নারীদের মধ্যে প্রথম যিনি হোয়াইট হাউজের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন। তাছাড়া ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সফলতার স্বাক্ষর রেখেছিলেন তিনি। 


এলএবাংলাটাইমস/ওএম 

















শেয়ার করুন

পাঠকের মতামত