আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের চিকিৎসায় প্লাজমার অনুমোদন

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের চিকিৎসায় প্লাজমার অনুমোদন

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। 

এফডিএ জানিয়েছে, করোনাভাইরাস থেকে যারা সেরে উঠেছেন, তাদের এন্টিবডি সম্বৃদ্ধ ব্লাড প্লাজমা ব্যবহার করে রোগীদের চিকিৎসা করা হবে৷ ইতোমধ্যে সত্তর হাজার রোগীর উপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে খুবই কার্যকর হিসেবে দেখা গেছে। 

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলো রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন এর আগমুহূর্তে এফডিএ ইচ্ছাকৃতভাবে ও রাজনৈতিক কারণে ভ্যাকসিন অনুমোদনে বাঁধা দিচ্ছে৷ এরপরই এফডিএ এর পক্ষ থেকে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের জম্য প্লাজমা অনুমোদনের ঘোষণা আসে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদনের প্রতিক্রিয়ায় বলেন, চাইনিজ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এরকম ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটি আমাদের অনেক প্রাণ বাঁচাবে।

ট্রাম্প আরো বলেন, করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমার ব্যবহার একটি শক্তিশালী পদ্ধতি। তাই যারা করোনা থেকে ইতোমধ্যে সেরে উঠেছে, তাদের উচিত প্লাজমা ডোনেট করা৷ 

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে এক লাখ ছিয়াত্তর হাজার মার্কিনীর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে মোট সাতান্ন লাখ। 


এলএবাংলাটাইমস/ওএম 


















শেয়ার করুন

পাঠকের মতামত