আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

উইসকনসিনে ন্যাশনাল গার্ড মোতায়েন, কারফিউ

উইসকনসিনে ন্যাশনাল গার্ড মোতায়েন, কারফিউ

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রে উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশায় জ্যাকব ব্লেক নামক এক কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশ গুলি করার পর শহরে ব্যাপক মাত্রায় বিক্ষোভ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে গভর্নর টনি এভার্স ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন।  
কর্তৃপক্ষ কেনোশায় কারফিউও জারি করেছে।  

গভর্নর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “সংবিধান অনুযায়ী প্রত্যেক ব্যক্তি তার ক্রোধ ও হতাশা প্রকাশ করতে পারবে তবে তা জানমালের ক্ষতি না করে।”

এছাড়া ৩১ আগস্ট অঙ্গরাজ্যের আইনসভাকে নিয়ে এক বিশেষ সেশন ডেকেছেন গভর্নর যেখানে পুলিশের জবাবদিতি ও স্বচ্ছতা নিয়ে আলোচনা হবে। 

কেনোশায় শত শত মানুষ পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। 

বেশ কিছু গাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়। বিক্ষোভকারীরা শ্লোগান দিতে থাকেন, “আমরা পিছু হটবো না” বলে। আন্দোলনের কর্মীরা সোমবারেও বিক্ষোভের ডাক দিয়েছেন।

উল্লেখ্য, রবিবার দু’জন নারীর বিবাদ মিটানোকে কেন্দ্র করে ২৯ বছর জ্যাকব ব্লেককে পুলিশ পেছন থেকে গুলি করে যখন সে গাড়িতে ঢুকতে যায়। গাড়ির ভেতর তখন জ্যাকব ব্লেকের সন্তানরা ছিল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত