আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

মুসলিম বন্দিদের খেতে দেওয়া হচ্ছে শুকরের মাংস!

মুসলিম বন্দিদের খেতে দেওয়া হচ্ছে শুকরের মাংস!

ছবিঃ এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর একটি আটককেন্দ্রে মুসলিম বন্দিদের  শুকরের মাংস খেতে দেওয়া হচ্ছে। এমনটাই জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার গ্রুপ। ইসলামি রীতি অনুযায়ী শুকরের মাংস খাওয়া মুসলমানদের ধর্ম পরিপন্থী।


মিয়ামির কোরমে আটককেন্দ্রে শুকরের মাংস বা এই পশুর প্রাণিজ পণ্য ব্যবহার করতে মুসলিমদের দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনা বারবার ঘটেছে। মুসলিমদের জন্য সংরক্ষিত হালাল খাদ্য নষ্ট হয়ে যাওয়ায় ও সংরক্ষণে না থাকায় এমনটা করা হয়েছে বলে ভাবা হচ্ছে।

মুসলিমদের জন্য হালাল মাংসের যোগান গত দুবছর ধরে একটি ইস্যু হিসেবে রয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে এটি মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই কারাগারে অন্তত কয়েক ডজন মুসলিম রয়েছেন, যারা এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।  তাদের সাহায্য করতে বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যে আইসিই কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।

এর আগে, বন্দিরা ক্যাফেটেরিয়ায় নিজেদের খাদ্য বাছাই করে নিতে পারতেন। সেসময় শুকরের মাংস এড়িয়ে যাওয়া সহজ ছিল তাদের জন্য। কিন্তু করোনায় সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। কারণ তাদের কাছে বিকল্প হিসেবে আসে, শুকরের মাংস খাওয়া বা নষ্ট হালাল মাংস দিয়ে আহার সেরে ফেলা। যা অসুবিধাজনক।

প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার তাদের প্লেটে শুকরের মাংস দেওয়া হচ্ছে। মানবাধিকার কর্মী আজমি বলেন, বন্দিরা হতাশাগ্রস্ত। তাদের অধিকার রয়েছে এমনটার। তারা উপেক্ষিত হয়ে যাচ্ছে। কেউ তাদের নিয়ে ভাবছে না।

এদিকে আইসিই কর্মকর্তারা জানিয়েছেন এ বিষয়টি নিয়ে অনুসন্ধান হচ্ছে। আটককেন্দ্রগুলোতে গ্রহণযোগ্য মান রক্ষা করে চলা হয়। ধর্মীয়ভাবে কাউকে হেয় করার বিষয়টি উড়িয়ে দিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।



এলএবাংলাটাইমস/এনএইচ


শেয়ার করুন

পাঠকের মতামত