আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

পুলিশের গুলিতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন জ্যাকব ব্ল্যাক

পুলিশের গুলিতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন জ্যাকব ব্ল্যাক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশায় পুলিশের গুলিবর্ষণের শিকার জ্যাকব ব্ল্যাক  পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হয়ে পড়েছেন। জ্যাকব ব্ল্যাকের বাবা গণমাধ্যমকে জানান, পুলিশের গুলিতে জ্যাকবের শরীরে আটটি ছিদ্র হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, জ্যাকবের কোমড় থেকে অংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। 

জ্যাকবের বাবা আরো জানান, জ্যাকব সারাজীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে। এই বিষয়ে চিকিৎসকরাও শঙ্কায় রয়েছে। 

তিনি বলেন, আমি রবিবার রাতে জেনেছি পুলিশ আমার ছেলের গায়ে আটবার গুলি করেছে। এরপর ভিডিও দেখে নিশ্চিত হই। এরপরেই আমি নর্থ ক্যারোলিনা থেকে মিলওয়াকে হাসপাতালে ছেলের কাছে ছুটে এসেছি। আমি শুধু তাকে একবার স্পর্শ করতে চাই। 

জ্যাকব ব্ল্যাকের এটর্নী ব্যান ক্রাম্প জানান, জ্যাকবকে পুলিশ অহেতুক পিছন থেকে আটবার গুলি করেছে৷ এ সময় গাড়িতে জ্যাকবের তিন,পাঁচ ও আট বছরের তিনটি সন্তান বসে ছিলো। তাদের সামনেই জ্যাকবকে গুলি করা হয়। 

এদিকে, এক ঘটনা প্রকাশের পরপরই বিক্ষোভে ফেটে পড়েন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। তৎক্ষনাৎ  প্রতিক্রিয়ায় পুলিশকে উদ্দেশ্য করে ইট ও মোলাটভ ককটেল ছুঁড়ে বিক্ষোভকারীরা। পরে সোমবার উইসকনসিনে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে রাজ্য কর্তৃপক্ষ। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই ঘটনায় বিক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারআ। 

গুলিবর্ষণের সঙ্গে সম্পৃক্ত পুলিশ অফিসারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উইসকনসিন পুলিশ কর্তৃপক্ষ। 

উইসকনসিনের ডেমোক্রেটিক গভর্নর টনি এভারস বলেন, আজকে জ্যাকব ব্ল্যাকি নামের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পুলিশ ডিপার্টমেন্টের আক্রমণের শিকার হয়েছে। এটিই প্রথম নয়, ইউএস পুলিশ বরাবরই কৃষ্ণাঙ্গদের উপর অবিচার করছে। 


এলএবাংলাটাইমস/ওএম 









শেয়ার করুন

পাঠকের মতামত