আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

জো বাইডেন নির্বাচিত হলে আমেরিকায় অন্ধকার যুগ আসবে: রিপাবলিকান দল

জো বাইডেন নির্বাচিত হলে আমেরিকায় অন্ধকার যুগ আসবে: রিপাবলিকান দল

এলএ বাংলা টাইমস

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকায় অন্ধকার যুগ আসতে পারে এমন আশংকা ব্যক্ত করে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে দলের নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার আহবান জানিয়েছেন।  



নর্থ ক্যারোলাইনার শার্লটে সংকীর্ণ ও সংক্ষিপ্ত পরিসরে চলমান রিপাবলিকান দলের সম্মেলনের প্রথম দিন ২৪শে আগষ্ট সোমবার বক্তারা বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে সমাজতান্ত্রিক মতবাদ ও বিশৃঙ্খল যুগের সূচনা হবে। 

অনেকেই সম্মেলনে ভার্চুয়ালী অংশ নিলেও অনেকে শার্লটে গিয়েছেন, অনেকে আবার অন্যান্য কয়েকটি রাজ্যের বিভিন্ন নির্ধারিত স্থান থেকে বক্তব্য রেখেছেন। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ভিডিও বার্তায় তাদের বক্তব্য জানান।

সোমবারের উদ্বোধনী অধিবেশনের মূল কেন্দ্র হয়ে ওঠে ওয়াশিংটন। বক্তারা একের পর এক কোভিড মহামারী ও অর্থনীতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক কর্মকান্ড তুলে ধরেন। ডেমোক্র্যাটিক সম্মেলনের মতো রিপাবলিকান সম্মেলনেও আফ্রিকান আমেরিকান ও হিস্প্যানিক প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

ভারতীয় আমেরিকান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হেলি বলেন্, “কৃষ্ণাঙ্গ ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তারা সকলেই গুরুত্বপূর্ণ। যেসব কৃষ্ণাঙ্গ শিশু প্লে-গ্রাউন্ডে অস্ত্র সহিংসতার শিকার হয়েছে, সেটাও বিবেচনার বিষয়।”

করোনা মহামারী নিয়ন্ত্রণে যেসব সামনের কাতারের কর্মী কাজ করছেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের বৈঠক তুলে ধরা হয়। তুলে ধরা হয় তার সাফল্য।

ট্রাম্প বলেন ডেমোক্র্যাটরা ডাকযোগে ভোট দেয়ায় উৎসাহিত করছে, যাতে নির্বাচনে প্রতারণা করা যায়। 

তিনি বলেন, “এটা হবে রাজনীতির ইতিহাসে, শুধু আমাদের দেশের জন্যেই নয়; সবচেয়ে বড়ো কেলেংকারী। তারা এমন ভাব করছে যেনো তারা দু:খিত”।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত