আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ইউএসসিআইএস’র ১৩ হাজার কর্মীকে ছুটিতে পাঠানো হচ্ছে না

ইউএসসিআইএস’র ১৩ হাজার কর্মীকে ছুটিতে পাঠানো হচ্ছে না

ছবিঃ এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস সঙ্কট


ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এর ফান্ডিং হয়ে থাকে মূলত আবেদনকারীদের ফি এর অর্থে। তবে করোনা মহামারিতে এটির আবেদনকারীর সংখ্যা কমে যায়। এতে মুখ থুবড়ে পড়ার অবস্থা হয় প্রতিষ্ঠানটির। চিন্তা করা প্রায় ১৩ হাজার কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর।


তবে মঙ্গলবার ইউএসসিআইএস পূর্বের পরিকল্পনা থেকে সরে এসেছে বলে জানায়। ডেপুটি ডিরেক্টর জোসেফ এডলো বলেন, এমন সিদ্ধান্ত নিলে গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট এবং নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ে অনেক সেবা ক্ষতিগ্রস্ত হবে।

পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আসছে সপ্তাহে ১৩ হাজার কর্মীকে ছুটিতে পাঠানো হচ্ছে না। কয়েক সপ্তাহে আবেদনের সংখ্যা বেড়েছে। যদিও সামনের অর্থবছরেও কংগ্রেসের কাছ থেকে অর্থ সহায়তা প্রয়োজন হবে ইউএসসিআইএস এর।

প্রায় ৭০ শতাংশ কর্মীকে ছুটিতে না পাঠানোর এই সিদ্ধান্ত ইমেল বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে। ইমেইলে আরও বলা হয়েছে, যদিও আমাদের সমস্যার সাময়িক উন্নতি হয়েছে। কংগ্রেসের প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ইউএসসিআইএস’কে সহায়তা করা।

ডেপুটি ডিরেক্টর জোসেফ এডলো সাংবাদিকদের সাথে সরাসরি এ ব্যাপারে কথা বলেননি। তবে তার বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি সেখানে উল্লেখ করেন, কর্মীরাই এই প্রতিষ্ঠানটির মেরুদণ্ড। তাদের সহনশীলতা সবসময় জাতির জন্য কল্যাণ নিয়ে এসেছে। তবে এ বছর বাধ্য হয়ে ছুটিতে পাঠানোর বিষয়টিও সামনে চলে আসে। যদিও এবার তা এড়ানো গেছে। ভবিষ্যতে কী হবে তা আমরা বলতে পারি না।


এলএবাংলাটাইমস/এনএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত