আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বেড়েছে করোনা সংক্রমণের হার

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বেড়েছে করোনা সংক্রমণের হার

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে৷ আমেরিকান একাডেমী অব প্যাডিয়াট্রিকস এন্ড দ্যা চিলড্রেন হসপিটালের এক গবেষণায় দেখা গেছে, আগস্টের ৬ তারিখ থেকে শুরু করে ২০ তারিখ পর্যন্ত শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে ২১ শতাংশ। 

গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র আগস্ট মাসেই সত্তর হাজার শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে বেশিরভাগ শিশুকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর প্রতি তিনজনের মধ্যে একজন শিশুকে ইনসেনটিভ কেয়ারে রাখতে হয়েছে৷ তবে শিশুদের মধ্যে মৃত্যুঝুঁকির হার কম। 

এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সতর্কবার্তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিশুদের করোনাভাইরাসে শারীরিক জটিলতা কম থাকলেও এই রোগটি শিশুদের মধ্যে কিভাবে ছড়ায়, সেটি এখনো অজানা। 


প্রসঙ্গত, জর্জিয়া, ফ্লোরিডা, মিসিসিপির কিছু কাউন্টিতে ক্লাস শুরুর পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এসব রাজ্যের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের কোয়ারেনটাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/ওএম  












শেয়ার করুন

পাঠকের মতামত