আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শক্তিশালী হচ্ছে হারিকেন লরা, বড় বিপর্যয়ের শঙ্কা

শক্তিশালী হচ্ছে হারিকেন লরা, বড় বিপর্যয়ের শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা ও টেক্সাসে তীব্র শক্তিতে ধেয়ে আসছে হারিকেন লরা। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) লুইসিয়ানা ও টেক্সাসে তীব্র বাতাস ও জলোচ্ছ্বাস সহযোগে আঘাত হানতে পারে লরা৷ 

 এনএইচসি জানিয়েছে, হারিকেন লরা ক্রমেই শক্তিশালী হচ্ছে। গত ২৪ ঘন্টায় হারিকেনটি আগের থেকে আরো সত্তর শতাংশ বেশি শক্তি সঞ্চয় করেছে। হারকেনটি বর্তমানে তিন মাত্রার ঝড় হিসেবে আছে, লুইসিয়ানা ও টেক্সাসে আসার আগেই এটি চার মাত্রার ঝড়ে পরিণত হবে। 

বর্তমানে হারিকেন লরা ১২৫ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে। কয়েক ঘন্টা পরেই এর গতিবেগ বেড়ে ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে টর্নেডো হতে টেক্সাস, লুইসিয়ানা ও মিসিসিপির কিছু অঞ্চলে। 

লুইসিয়ানা ও টেক্সাসের বাসিন্দাদের হারিকেন আঘাত করার আগেই সকল প্রস্তুতি দ্রুত শেষ করতে উপদেশ দিয়েছে এনএইচসি। এনএইচসি বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, হারিকেন লরার কারণে বড় বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। 

এর আগে ক্যারিবিয়ান দ্বীপে হারিকেন লরা ও মার্কোর তাণ্ডবে ২১ জনের প্রাণহানি ঘটেছে। তাই প্রায় ৫ লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এদিকে, করোনাভাইরাসের কারণে জটিলতার সৃষ্টি হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। টেক্সাসের গভর্নর গ্রেগ এবট অবস্থাসম্পন্ন বাসিন্দাদের হোটেল ও মোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সরে যেতে পরামর্শ দেন। 


এলএবাংলাটাইমস/ওএম 







 




শেয়ার করুন

পাঠকের মতামত