আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাইডেনকে তড়িঘড়ি পরাজয় মেনে না নেওয়ার আহ্বান হিলারির

বাইডেনকে তড়িঘড়ি পরাজয় মেনে না নেওয়ার আহ্বান হিলারির

এলএ বাংলা টাইমস

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি তড়িঘড়ি পরাজয় মেনে না নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।


‘দ্য সার্কাস’ নামে একটি শোটাইমের সঙ্গে সাক্ষাৎকারে মঙ্গলবার হিলারি ক্লিনটন বলেন, “সব ভোট গণনা না হওয়া পর্যন্ত বাইডেনের উচিত হবে পরাজয় স্বীকার না করা।” 

হিলারি মনে করেন, ভোট গণনা প্রলম্বিত হতে পারে। 

হিলারি বলেন, “কোনো অবস্থাতে বাইডেনের শুরুতেই পরাজয় স্বীকার করা উচিত হবে না। কারণ আমি মনে করি, ভোট গণনা প্রলম্বিত হবে। এ ছাড়া আমি বিশ্বাস করি, আমরা যদি এক ইঞ্চিও ছাড় না দিই এবং অন্যদিকে মনোযোগ না দিয়ে কেবল এদিকটায় নজর দিই, তাহলে বাইডেন জিতবে।”

হিলারি বলেন, রিপাবলিকানরা কয়েকটি বিষয়ের দিকে তাকিয়ে আছে। এর একটি হলো অনুপস্থিত ভোটারের ভোট নিয়ে কারসাজি।

এ পরিপ্রেক্ষিতে হিলারি ব্যাপক আইনি পদক্ষেপের বিষয়ে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান।

হিলারি বলেন, “ভোট কেন্দ্রের বাইরে রিপাবলিকান ও ট্রাম্প যে ধরনের ভয়ভীতি দেখানোর আয়োজন করছে, তা মোকাবিলায় আমাদেরও নিজস্ব দল থাকতে হবে।”

হিলারি ক্লিনটন ২০১৬ সালের নির্বাচনে ৩০ লাখ বেশি ভোট পেয়েও হেরে যান। তিনি কয়েকটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটে হেরে গিয়েছিলেন।

এদিকে নভেল করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোটার ডাকযোগে, অর্থাৎ ‘মেইল ইন’ ভোটিং পদ্ধতিতে তাদের ভোট দেবেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু ট্রাম্প বরাবরই এ পদ্ধতিতে ভোট জালিয়াতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন। এমনকি তিনি অর্থ সংকটে থাকা মার্কিন পোস্টাল সার্ভিসকে প্রয়োজনীয় তহবিল দিতেও অস্বীকৃতি জানিয়েছেন।

নির্বাচনী জরিপের সব ফলাফলেই এখন পর্যন্ত জো বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। এদিকে ট্রাম্প নির্বাচনী ফল মেনে নেবেন, এমন নিশ্চয়তা দিতে বারবারই অস্বীকৃতি জানিয়ে আসছেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত