আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

চীনের ২৪টি সংস্থাকে নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

চীনের ২৪টি সংস্থাকে নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

এলএ বাংলা টাইমস

বিবাদিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণে যুক্ত থাকার অভিযোগে চিনের চব্বিশটি সংস্থা ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র৷


মার্কিন বাণিজ্য দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংস্থাগুলি চীনকে দক্ষিণ চীন সাগরে বিবাদিত আউটপোস্টগুলির নির্মাণ এবং সামরিক পরিকাঠমো গড়ে তুলতে সাহায্য করেছে৷

চীনের যে চব্বিশটি সরকারি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে চীনের খ্যাতনামা নির্মাণ সংস্থা চায়না কমিউনিকেশনস লিমিটেডের অধীনস্ত বেশ কয়েকটি সংস্থারয়েছে ৷ এর পাশাপাশি চীনা টেলি কমিউনিকেশন সংস্থা এবং চায়না শিপ বিল্ডিং গ্রুপের একটি ইউনিটও রয়েছে৷

দক্ষিণ চীন সাগরের উপরে একাধিক দেশের দাবি রয়েছে৷ সেখানেই একতরফা ভাবে চীন সামরিক অবকাঠামো গড়ে তোলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র৷  বেইজিংয়ের উপরে চাপ বাড়াতেই তাই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন৷

এ চীনা সংস্থাগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও বলেন, “২০১৩ সাল থেকে গণপ্রজাতন্ত্রী চীন তাদের সরকারি সংস্থাগুলি ব্যবহার করে বিবাদিত দক্ষিণ চিন সাগরে সামরিক পরিকাঠামো গড়ে তুলে প্রায় ৩০০০ একর এলাকা দখল করেছে৷ এর ফলে ওই অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে, প্রতিবেশীদের সার্বভৌম অধিকার থেকে বঞ্চিত করার পাশাপাশি পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে৷”

যে চব্বিশটি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে, সেগুলিকে মার্কিন বাণিজ্য দফতরের 'এনটিটি লিস্ট'-এর আওতায় ফেলা হয়েছে৷ এর ফলে চাইলে এই সংস্থাগুলিকে আমেরিকা থেকে কোনও পন্য রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করতে পারবে মার্কিন প্রশাসন৷

এই সংস্থাগুলির হয়ে দক্ষিণ চীন সাগরে যে কর্মকর্তারা পরিকাঠামো নির্মাণে যুক্ত ছিলেন, তাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ভবিষ্যতে তাদের আর যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না৷ তবে এই ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি৷






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত