আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্যারালাইজড হয়ে গেছেন পুলিশের গুলিতে আহত জ্যাকব

প্যারালাইজড হয়ে গেছেন পুলিশের গুলিতে আহত জ্যাকব

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশায় পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেক প্যারালাইজড হয়ে গেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। চিকিৎসকদের আশঙ্কা,  তিনি আর কখনও চলাফেরার ক্ষমতা ফিরে পাবেন না। 


রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় জ্যাকব ব্লেককে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িতে ওঠার জন্য ২৯ বছর বয়সী জ্যাকব ব্লেক যখন হেঁটে যাচ্ছেন তখন তাকে অনুসরণ করছে দুই পুলিশ সদস্য। ব্লেক গাড়ির দরজা খোলার সাথে সাথে তার পিঠে সাতটি গুলি করে এক পুলিশ। সেসময় গাড়ির ভেতরে জ্যাকবের তিন সন্তান বসে ছিলেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জ্যাকবের আইনজীবী বেন ক্রাম্প বলেন, “তার (জ্যাকব) পরিবার অলৌকিকতায় বিশ্বাস করে। তবে এখন পর্যন্ত মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট বলছে, তিনি প্যারালাইজড হয়ে গেছেন। বুলেটগুলো তার মেরুদণ্ডে আঘাত করেছে। তার কয়েকটি কশেরুকা ভেঙে গেছে। জ্যকব ব্লেক যদি আবারও হাঁটতে পারেন, তবে তা হবে অলৌকিক ঘটনা।”

জ্যাকবকে পুলিশের গুলির ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে উইসকনসিন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইতোমধ্যে দুই জন নহিত হবার খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন উইসকনসিনের গভর্নর টনি এভার্স। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত