আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লুইসিয়ানায় আঘাত হেনেছে হারিকেন লরা, এক শিশুর মৃত্যু

লুইসিয়ানায় আঘাত হেনেছে হারিকেন লরা, এক শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত সহযোগে লুইসিয়ানা ও টেক্সাস বর্ডারে তীব্র আঘাত হেনেছে চার মাত্রার হারিকেন লরা। এই ঝড়ে চৌদ্দ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন হাজার হাজার বাসিন্দা। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাত দুইটায় ২৪০ কিলোমিটার বেগে লুইসিয়ানা ও টেক্সাস বর্ডারের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে হারিকেন লরা। এতে ঘর-বাড়ি ও বিদ্যুৎ সংযোগ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার সকালে লুইসিয়ানা ও টেক্সাসের প্রায় ৫ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। 

এই ঝড়ে লুইসিয়ানার ভারনন পারিশ এলাকার বাসিন্দা ১৪ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গভর্নর জন বেল এডওয়ার্ড। গভর্নর জানান, ঝড়ে বাড়ির উপর গাছ উপড়ে পরলে শিশুটির মৃত্যু হয়। 

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, লুইসিয়ানা ও টেক্সাস বর্ডারে আঘাতের পর হারিকেন লরা বর্তমানে শক্তি হারিয়ে ঘন্টায় ৬৫ কিলোমিটার বেগে এক মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি বর্তমানে লুইসিয়ানার রেড রিভারের ৫০ মাইল দক্ষিণপূর্বে অবস্থান করছে। আর কয়েক ঘন্টা পরই এটি সাধারণ ঝড়ে পরিণত হবে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হারিকেন লরার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘর-বাড়ি ও যানবাহনের। বেশ কিছু ভবনের জানালার কাঁচ ভেঙ্গে গেছে, গাছ উপড়ে গেছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 


এলএবাংলাটাইমস/ওএম 








শেয়ার করুন

পাঠকের মতামত