আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থীতা গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো রিপাবলিকান সম্মেলন

ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থীতা গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো রিপাবলিকান সম্মেলন

এলএ বাংলা টাইমস

ওয়াশিংটন মনুমেন্টের চারিপাশে বর্ণিল আলোক সজ্জা'র মাধ্যমে রিপাবলিকান দলের চার দিন ব্যাপী সম্মেলনের সমাপ্তি টানা হলI ‘আমেরিকান স্বপ্ন রক্ষায়’ আরো চার বছর কাজ করার সুযোগ দিতে আমেরিকানদের প্রতি আহবান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থীতা গ্রহণ করেন।


প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এবারের এই নির্বাচনে নির্ধারিত হবে আমরা আমেরিকান স্বপ্ন রক্ষা করতে চাই, নাকি আমাদের গন্তব্যের পথকে সমাজতান্ত্রিক আদর্শবাদীদের হাতে তুলে দিয়ে ধ্বংস করতে চাই।”

২৭ আগষ্ট বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাউথ লনে প্রায় ১৫০০ মানুষের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন।

সমাপনী রাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিচয় করান তার মেয়ে ইভাংকা ট্রাম্প। তিনি বলেন, “আজ রাতে আমি জনগনের প্রেসিডেন্টের কন্যা হিসাবে আপনাদের সামনে তাকে পরিচয় করিয়ে দিতে গর্বিত।”

ট্রাম্প তার ভাষণে "মেক আমেরিকা গ্রেট এগেইন''র আহবান না জানিয়ে বলেন, আগের চাইতে আমরা বৃহত্তর এক আমেরিকা গড়ে তুলবোI 

তিনি বলেন “সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে দিয়েও তারা খুশী নয়; তারা শহর উপশহরগুলো ধ্বংস করতে চায়।”

জো বাইডেনকে ‘ট্রোজান হর্স’ আখ্যা দিয়ে বলেন প্রেসিডেন্ট বলেন তিনি ডেমোক্রটিক দলের বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “জো বাইডেন দুর্বল। তিনি সেইসব কপটচারীদের কথা শোনেন যারা তাদের শহরকে ধ্বংস করে পালিয়ে যায়।”

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও অন্যান্য বক্তারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে অর্থনীতির উন্নতি হয়েছে, বিদেশী সন্ত্রাসীরা পরাস্ত হয়েছে এবং করোনা সংক্রমণ এখন পরবর্তী আলোচনার বিষয়বস্তুI

সম্মেলনের শেষ দিনে বক্তাদের ভাষণে খুব অল্পই ছিল করোনা মহামারীতে প্রায় ১,৮০,০০০ আমেরিকান জনগণের মৃত্যুর উল্লেখI এমনকি ১৫০০ সম্মানিত অতিথি ও কর্মকর্তাদের খুব কাছাকাছি মাস্ক ছাড়াই বসে থাকতে দেখা যায়I

এবারের রিপাব্লিকান সম্মেলনের মূল বিষয়: ‘আমেরিকান বীরদের সম্মান জানানো। রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের জাতীয় সম্মেলন শেষ হলো। এখন শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা ও বিতর্ক। ৩রা নভেম্বর নির্বাচনের ক্ষন গনণা শুরু হয়েছে। নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে, আমেরিকানরা প্রস্তুত হচ্ছেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত