আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ঘূর্ণিঝড় ‘লরা’য় লুইজিয়ানায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৬

ঘূর্ণিঝড় ‘লরা’য় লুইজিয়ানায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৬

এলএ বাংলা টাইমস

ঘূর্ণিঝড় লরার আঘাতে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলে আছড়ে পড়েI এতে এখন পর্যন্ত ছয় জনের নিহত হবার খবর পাওয়া গেছে। 


লুইজিয়ানার ক্যামেরনে প্রথমে আঘাত হেনে ‘লরা’ ধাবিত হয় সিটি অফ লেক চার্লসের দিকেI  জনপদ, বসতিঘর কিছুই রেহাই পায় নি ঘূর্ণিঝড়ের ছোবল থেকেI বহু ছাদের অংশ শহরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখা যায়I 

ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগের বাতাসে ৯ লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং একটি শিল্প কারখানায় রাসায়নিক অগ্নিকাণ্ড ঘটেছে।

তবে লরার ফলে লুইজিয়ানায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হলেও তা ঘটেনি। ঘূর্ণিঝড়টি শুক্রবার নাগাদ দুর্বল হয়ে, পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হবেI এর প্রভাবে এর গতিপথ ধরে প্রবল বর্ষণ ও বন্যার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানানI

রিপাবলিকান দলীয় সম্মেলনের পর, প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ক্ষয়-ক্ষতি নিরুপনে সপ্তাহান্তে টেক্সাস ও লুইজিয়ানার উপদ্রুত এলাকা সফর করবেনI






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত