আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ক্যালিফোর্নিয়ায় নিষিদ্ধ হলো সুগন্ধী সিগারেট

ক্যালিফোর্নিয়ায় নিষিদ্ধ হলো সুগন্ধী সিগারেট

এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার এক বিলে সাক্ষর করেন যার ফলে ক্যালিফোর্নিয়ায় সুগন্ধী সিগারেটের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তরুণ জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে এসব তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যবসা চালাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গভর্নর এই পদক্ষেপ নিলেন। 


আগামী বছরের জানুয়ারী থেকে কার্যকর হওয়া এই আইন পাশ করানোর দাবি ওঠে মূলত কিশোরদের দ্বারা এসব সুগন্ধী সিগারেট গ্রহণের কারণে। সাধারণ সিগারেট ছাড়াও ইলেক্ট্রনিক বা-সিগারেটেও মেন্থল, আপেল, কটন ক্যান্ডি, গামি বিয়ার্স প্রভৃতি সুগন্ধী যোগ করে এসব সিগারেট তৈরি করা হয়।

এই বিলে সাক্ষর করার কিছুক্ষণ আগে নিউসাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “আমি স্পষ্টভাবেই এসব তামাক কোম্পানির সমালোচনা করি যারা আমাদের তরুণ সম্প্রদায়কে টার্গেট করে ব্যবসা চালিয়ে আসছে।”

“ব্যক্তিগতভাবে একজন বাবা হিসেবে এবং যাদের পরিবারের সদস্য তামাকের কারণে মারা গেছে তাদের কাছে আইন অত্যন্ত গর্বের ও সুখের ব্যাপার”, যোগ করেন নিউসাম। 

এসব তামাক কোম্পানির দীর্ঘদিন ধরেই প্রতি অভিযোগ ছিল যে তাদের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর কাছে এবং এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। 

সিনেটের ভোটে পাশ হওয়া বিলটি শুক্রবার অনুমোদন দেন সিনেটর জেরি হিল। 

হিল উল্লেখ করেন, ২০১৮ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে ৬৭ শতাংশ হাই স্কুল শিক্ষার্থী ও ৪৯ শতাংশ মিডল স্কুল শিক্ষার্থীরা সুগন্ধী সিগারেট গ্রহণ করে। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত