আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আজ কেনোশা সফরে যাচ্ছেন ট্রাম্প

আজ কেনোশা সফরে যাচ্ছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

হোয়াইট হাউজের কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উইসকনসিনের কেনোশা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সম্প্রতি জ্যাকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছে কেনোশায়। ইতোমধ্যে বিক্ষোভ কর্মসূচিতে গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কেনোশার অনেক প্রতিষ্ঠান। এখনো উত্তাল রয়েছে কেনোশার পরিস্থিতি। 

কেনোশার বর্তমান অবস্থায় পর্যালোচনা করে হোয়াইট হাউজের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে কেনোশা সফরের পরিকল্পনা বাতিল করতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই আজ কেনোশায় যাচ্ছেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্পের সফরসূচি থেকে জানা যায়, তিনি মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবেন ও শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করে দেখবেন। 

তবে, পুলিশের গুলিতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া জ্যাকব ব্ল্যাকের পরিবারের সাথে দেখা করবেন কি না, সূচিতে এমন কিছু উল্লেখ করা হয়নি। 


এলএবাংলাটাইমস/ওএম 









শেয়ার করুন

পাঠকের মতামত