আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রয়োজনে দুইবার ভোট দিন: ট্রাম্প

প্রয়োজনে দুইবার ভোট দিন: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

আর কিছুদিন পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার কিছু রাজ্যের ভোটাররা চাইলে বাড়ি বসেই 'পোস্টাল ভোট' দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। তবে এই 'পোস্টাল ভোট' সিস্টেমের উপর বরাবরই সন্দেহ পোষণ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভোটারদের বলেন, 'প্রয়োজনে দুইবার ভোট দিন। প্রথমবার পোস্টাল ভোট দেওয়ার পর দ্বিতীয়বার 'ইন-পারসন' ভোট দিন'।

বুধবার (২ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনায় এক সম্মেলনে সেখানের ভোটারদের দুইবার ভোট দেওয়ার আহবান জানান ট্রাম্প। 

ট্রাম্প বলেন, আপনারা দুইবার ভোট দিন। প্রথমে পোস্টাল ভোট দেওয়ার পরে ব্যক্তিগতভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিন। তাহলেই বোঝা যাবে এই পোস্টাল ভোট কতোটা কার্যকরী ও নির্ভূল।

তিনি আরো বলেন, পোস্টাল ভোট দেওয়ার পরেও ভোটারদের পোলিং স্টেশনে যাওয়া উচিত। পোস্টাল ভোট পরিবর্তন যদি পরিবর্তন করা হয়, তবে যেনো ভোটাররা জানতে পারেন এবং পুনরায় ভোট দিতে পারেন। 

তবে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই টুইট করে কড়া জবাব দিয়েছেন নর্থ ক্যারোলিনা এটর্নি জেনারেল জশ স্টেইন। তিনি বলেন,  ট্রাম্প এই বিবৃতির মাধ্যমে বাসিন্দাদের আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি লংঘন করতে উৎসাহিত করেছেন। 

নর্থ ক্যারোলিনার বাসিন্দাদের উদ্দেশ্যে জশ স্টেইন বলেন, আপনার ভোট নিশ্চিত করুন। তবে অবশ্যই দুইবার ভোট দিয়ে নয়। আপনার মতামতের বিজয় নিশ্চিত করতে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবো। 

তাছাড়া দুইবার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলেও বাসিন্দাদের জানান নর্থ ক্যারোলিনা স্টেট বোর্ড অব ইলেকশনস এর এক্সিকিউটিভ ডিরেক্টর কারেন ব্রিনসন বেল। তিনি জানান, যারা পোস্টাল ভোট এ অংশগ্রহণ করবে, তাদের রেকর্ড ইলেট্রনিক পোলবুকে সংরক্ষণ হয়ে যাবে। তাই দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত