আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নেমে এসেছে ১০ শতাংশেরও নিচে

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নেমে এসেছে ১০ শতাংশেরও নিচে

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ব্যাপক সংখ্যক চাকরিজীবীকে তাদের কাজ থেকে ছাঁটাই করা হয়েছিল। তবে গত কয়েক মাস ধরে এই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে থাকে। সর্বশেষ গত সপ্তাহে বেকারত্বের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। 


বাসা থেকে কাজ করার আদেশের পর গত এপ্রিলে এই বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় ১৪.৭ শতাংশে। তবে এখন বিভিন্ন প্রতিষ্ঠান ১৪ লাখ কর্মীকে চাকরিতে নতুন করে নিয়োগ করায় বেকারত্বের হার নেমে ১০ শতাংশে পৌঁছেছে।

মহামারীর প্রথম দিকে যুক্তরাষ্ট্রে চাকরির বাজার অন্ত্যন্ত খারাপ গেলেও গত কয়েক মাসে তা ক্রমে কিছুটা দৃঢ় অবস্থানে পৌঁছেছে। সেই সঙ্গে দেশটির শেয়ার বাজারের সূচকেও দেখা যাচ্ছে রেকর্ড পরিমাণ অগ্রগতি।

তবে এখনো বেকারত্বের হার ফেব্রুয়ারির তুলনায় অর্থাৎ মহামারী ছড়ানোর আগের অবস্থার চেয়ে বেশ খারাপ অবস্থায় রয়েছে। এছাড়া শ্রমবাজারের বর্তমান এই উন্নতিও স্থায়ী হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। 

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেটেড হারমেসের সিনিয়র অর্থনীতি উপদেষ্টা নিল উইলিয়ামস বলেন, “ধীরে ধীরে চাকরির সংস্থান ফিরে এলেও চাকরি হারানো ১২ মিলিয়ন কর্মীদের পুনরায় কাজে ফিরিয়ে আনতে আরও অন্তত নয় মাস সময় লাগবে।”  

তবে ধীর গতিতে হলেও কাজের সংস্থান তৈরি হওয়াকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ইতিবাচক ব্যাপার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।    






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত