আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জানুয়ারির আগেই বন্ধ হয়ে যাবে নিউ ইয়র্কের দুই তৃতীয়াংশ রেস্টুরেন্ট

জানুয়ারির আগেই বন্ধ হয়ে যাবে নিউ ইয়র্কের দুই তৃতীয়াংশ রেস্টুরেন্ট

এলএ বাংলা টাইমস

সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেলে আগামী বছরের জানুয়ারির আগেই বন্ধ হয়ে যেতে পারে নিউ ইয়র্কের দুই তৃতীয়াংশ রেস্টুরেন্ট। নিউ ইয়র্ক স্টেট রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন-এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। নিউ ইয়র্কের এক হাজারেরও বেশি রেস্টুরেন্টের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য পেয়েছে সংস্থাটি। 

সমীক্ষায় দেখা যায়, ৬৪ শতাংশ রেস্টুরেন্ট মালিক জানান তারা সরকারি আর্থিক সহযোগিতা না পেলে চলতি বছরের শেষ নাগাদ রেস্টুরেন্ট বন্ধ করে দেবেন। এছাড়া ৫৫ শতাংশ মালিক জানান নভেম্বরের আগেই তারা রেস্টুরেন্ট বন্ধ করে দেবেন।

শুধুমাত্র ৩৬ শতাংশ মালিক জানান তারা আগামী বছরেও ব্যবসা চালিয়ে যাবেন।

রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেলিসা ফ্লেসশুট বলেন, “এটা এখন পুরোপুরো পরিষ্কার যে আর্থিক সহযোগিতা ছাড়া নিউ ইয়র্কের রেস্টুরেন্ট শিল্প ধসে পড়বে।”

“নতুন এই সমীক্ষা প্রমাণ করছে রেস্টুরেন্টগুলোর অর্থনৈতিক অবস্থা কতটা বিপর্যয়ের সম্মুখীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অবস্থার গুরুত্ব বোঝা কতটা জরুরি”, যোগ করেন মেলিসা।   

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়লে গত মার্চ থেকে নিউ ইয়র্কের রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে রেস্টুরেন্ট মালিকেরা।  

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্টগুলোতে ইনডোরে খাবার পরিবেশন নিষিদ্ধ করেছেন। তবে নিউ ইয়র্কে সিটির পাঁচটি প্রশাসনিক স্থান বা ‘বরো’ বাদে অন্য জায়গায় রেস্টুরেন্টের বাইরে খাবার পরিবেশনের অনুমতি দেয়া হয়েছে।

কিন্তু বরো’র বাইরে আউটডোরে খাবার পরিবেশন করেও খুব একটা আয় হচ্ছে না বলে জানান রেস্টুরেন্ট মালিকেরা। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত